বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান

সালমান খান । ছবি : সংগৃহীত
সালমান খান । ছবি : সংগৃহীত

বয়স ছুঁয়েছে ৬০, তবুও বলিউডের ‘ভাইজান’ সালমান খান যেন একাকী পথের যাত্রী। প্রেমের গুঞ্জন যতবারই উঠেছে, বিয়ের আসর ততবারই ফিকে হয়ে গেছে। তবে তার একটা স্বপ্ন আজও অটুট। সেটা হলো বাবা হওয়ার ইচ্ছে। নিজের মুখেই স্বীকার করেছিলেন সালমান, বিয়ের জন্য নয়, বরং সন্তানের জন্যই ছিল তার পরিকল্পনা। কিন্তু আইনই যেন তার পথে সবচেয়ে বড় অন্তরায়। ফলে ইচ্ছে থাকলেও বাবা হওয়ার সেই স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তার জন্য কঠিন। তবে সালমান এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেছিলেন, আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে। করণ জোহর যেমন সারোগেসির মাধ্যমে সন্তান পেয়েছেন, সালমান মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে।

সালমান আরও বলেন, ‘আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।’

প্রসঙ্গত, জীবনে একাধিক বার প্রেম এসেছে সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন অভিনেতা নিজেই । এরপর কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন আবার কখনো বা ক্যাটরিনা কাইফ, তার প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনো সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X