ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে সরকারি স্কুলে জামাতে জোহরের নামাজ আদায়ের নিয়ম চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে প্রতিদিন ক্লাস চলাকালে জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ নিয়ম দেশের ৫১২টি সরকারি স্কুলে একযোগে পালন করা হবে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দেশের সরকারি স্কুলগুলোতে (স্থানভেদে সময় কিছুটা ভিন্ন হতে পারে) নামাজের বিরতি থাকবে। এ সময় সব ধরনের পাঠদান বন্ধ রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য নিয়মটি প্রযোজ্য হবে।

সম্প্রতি এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘স্কুল শুধু জ্ঞান শিক্ষার স্থান নয়, এখান থেকে নৈতিকতারও শিক্ষা নিতে হবে।’ বিবৃতির সঙ্গে থাকা একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা আজান দিচ্ছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে এবং জামাত আদায় করছে।

এদিকে, প্রতিদিনের নামাজে অংশগ্রহণের তথ্য সংরক্ষণের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এসব নিয়ম বাধ্যতামূলক নয়। যদিও অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ব্যবস্থা চালু করেছে।

সূত্র : গালফ নিউজ, দুবাই ইন্টারন্যাশনাল ও দ্য ইসলামিক ইনফরমেশন

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X