স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত
পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে সেরা প্রস্তুতির লক্ষ্যে অক্টোবরে দুই প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই নিজেদের প্রথম প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।

আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন তিনি। আর্জেন্টিনা ফুটবল আ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।

২৪ বছর বয়সী ফার্নান্দেজ গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রায় পুরো সময় খেলেছিলেন। দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ফার্নান্দেজের ‘ডান হাঁটুর সিনোভাইটিস’ রয়েছে। চেলসির এই মিডফিল্ডার ক্লাবের সাম্প্রতিক চোটের তালিকায় যোগ হলেন। ক্লাবটির কোল পালমার, ডারিও এসুগো এবং অ্যান্দ্রে সান্তোসও চোটের কারণে দলের বাইরে রয়েছেন।

উল্লেখ্য, নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ে আলবিসেলেস্তেরা। মেসিবিহীন আর্জেন্টিনা ওই ম্যাচে জয় পায় ১-০ গোলে। দলের পক্ষে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন সেলসো।

জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পান লাউতারো মার্টিনেজ। কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। ৩১তম মিনিটে গোলের সেরা সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস। দ্রুত পাল্টা আক্রমণে উঠে ভেনেজুয়েলার জালে বল পাঠান আর্জেন্টিনার সেলসো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X