স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইনজুরিতে ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের ইনজুরির ছায়া যেন কাটছেই না। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পরই আবারও চোটের পুরনো সমস্যা ভোগাচ্ছে তাকে। কাতালান ক্লাবটির বিবৃতি অনুযায়ী, পিউবিক হাড়ে অস্বস্তি ফের জেগে ওঠায় ইয়ামালকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

এর ফলে সেভিয়ার বিপক্ষে এই সপ্তাহের লা লিগা ম্যাচেও তিনি থাকছেন না। শুধু তাই নয়, সন্দেহ রয়েছে জিরোনা ও অলিম্পিয়াকোসের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও। এমনকি স্পেন জাতীয় দলে ডাক পেলেও আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তাকে পাওয়া যাবে না।

শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি এই ১৮ বছর বয়সী উইঙ্গার। যদিও পিএসজির বিপক্ষে ৯০ মিনিট খেলার পর ইয়ামালের শরীরিক অবস্থা একেবারেই স্বস্তিদায়ক ছিল না। চিকিৎসকরা পর্যালোচনা করেই নিশ্চিত করেন, পুরনো ইনজুরিই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

এমন চোট আগে তাকে ভোগাতে হয়েছে। মৌসুমের শুরুতে ভ্যালেন্সিয়া, গেটাফে, নিউক্যাসল ও ওভিয়েদোর বিপক্ষে খেলতে পারেননি। ফেরার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আধা ঘণ্টা খেলেছিলেন, আর পিএসজির বিপক্ষে মাঠে ছিলেন পুরো সময়। কিন্তু এত চাপ যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তা হয়তো কেউ ভাবেনি।

এই ইনজুরিকে ঘিরে জাতীয় দল ও ক্লাব কোচের মধ্যে টানাপোড়েনও নতুন কিছু নয়। গতবার আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, ইয়ামালকে অসুস্থ শরীরেই খেলানো হয়েছিল। বিষয়টি এখনও বিতর্কের জন্ম দিচ্ছে, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেও ইঙ্গিত দিয়েছেন এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে খেলোয়াড়ের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে পারে।

তরুণ বয়সেই দলের মূল ভরসা হয়ে ওঠা ইয়ামালের চোট বার্সার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনে ঘন ঘন ম্যাচের ভিড়ে তাকে ছাড়া আক্রমণভাগ সামলানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১১

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৪

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৫

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৬

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৭

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৮

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৯

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

২০
X