স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে জড়িয়ে ধরা চীনা ভক্তের শাস্তি

লিওনেল মেসিকে জড়িয়ে ধরা চীনা ভক্ত  ‘ডি’ কে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত
লিওনেল মেসিকে জড়িয়ে ধরা চীনা ভক্ত ‘ডি’ কে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কাছে থেকে দেখতে ওয়ার্কার্স স্টেডিয়ামের ৬৮ হাজার দর্শকে পরিপূর্ণ ছিল। তবে ম্যাচ শেষে প্রিয় ফুটবল তারকা মেসিকে জড়িয়ে ধরে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্ম দিয়েছেন ১৮ বছর বয়সী চীনা নাগরিক ‘ডি’।

বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পায় কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মাত্র ৮০ সেকেন্ডের মাথায় গোল করে গ্যালারিভর্তি দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন খুদে জাদুকর। ম্যাচশেষে মেসিকে জড়িয়ে ধরতে নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন ১৮ বছর বয়সী যুবক। সেই যুবককে চ্যাংদোলা করে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

সশরীরের স্বপ্নের নায়ককে স্পর্শ করেন আর্জেন্টিনার জার্সি পরা ‘ডি’। কতজন মানুষের ভাগ্যে প্রিয় তারকাকে কাছ থেকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়! সেই অসাধ্য কাজটিই করেছেন ‘ডি’ নামের চীনা বালকটি। চীনা বালককে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার সময়ও হাসতে দেখা যায়। তার সেই হাসির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে।

‘ডি’-কে ধরে নিয়ে গ্যালারিতে নিয়ে যাওয়া হয়। গ্যালারি থেকে সেই যুবককে আটক করে বেইজিং পুলিশ। তাকে কোনো ধরনের শাস্তি দেয়নি চীনা পুলিশ। সতর্ক করে দেওয়া হয়েছে। মূলত আর্জেন্টিনা দলের পক্ষ থেকে অভিযোগ না জানানোয় কোনো ধরনের শাস্তির সম্মুখীন হতে হয়নি ‘ডি’-কে। এমনটাই জানিয়েছে বেইজিং পুলিশ।

এদিকে ‘ডি’-কে নিরাপত্তাকর্মীরা গ্যালারিতে নিয়ে যায়। তার সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বসেরা তারকাকে জড়িয়ে ধরা ‘ডি’ তখন তাদের চোখে নায়ক বনে গিয়েছিলেন। মেসিকে ছাড়াও আর্জেন্টিনার গোলাকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হাত মেলান ‘ডি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X