স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারকে ধরে রাখার আশা সান্তোসের

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

নেইমার কি থাকছেন সান্তোসেই? এই প্রশ্নটা এখন পুরো ব্রাজিলিয়ান ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু। ক্লাবটির সভাপতি মার্সেলো টেইশেইরা অবশ্য বেশ আত্মবিশ্বাসী— তিনি মনে করেন, নেইমার ও সান্তোসের সম্পর্ক আরও এক মৌসুম টিকবে।

নেইমারের বর্তমান চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। এখনো নতুন কোনো চুক্তিতে সই করেননি তিনি। তবে টেইশেইরা জানিয়েছেন, আলোচনাটা এখন ইতিবাচক দিকেই এগোচ্ছে। ‘নেইমারের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। আমরা যদি সাধারণ জায়গায় পৌঁছাতে পারি, তাহলে ওর থাকা নিশ্চিত। সান্তোস ও নেইমারের মধ্যে আস্থার সম্পর্কটা শক্ত এবং ইতিবাচক। আমি বিশ্বাস করি, সঠিক সময়েই বিষয়টি মীমাংসা হবে,’ বলেন সান্তোস সভাপতি।

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা— ৭৯ গোল। তবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটি ছিল ২০২৩ সালের অক্টোবরে, যখন তিনি ভয়াবহ হাঁটুর চোটে পড়েন। সেই থেকে জাতীয় দলে আর ফেরা হয়নি নেইমারের।

সৌদি আরবের আল হিলালের হয়ে সময়টা প্রায় পুরোপুরি চিকিৎসা ও পুনর্বাসনে কেটেছে। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন ফ্রি এজেন্ট হিসেবে— আবারও নিজের ছন্দ খুঁজে পাওয়ার আশায়।

তবে পুরোনো সমস্যা যেন পিছু ছাড়ছে না। সাম্প্রতিক পেশির চোট তাকে ৪৮ দিন মাঠের বাইরে রেখেছিল। গত শনিবার অবশেষে মাঠে ফিরেছেন তিনি এবং সান্তোসের হয়ে ফোর্টালেজার বিপক্ষে সমতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

টেইশেইরা অবশ্য জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক দিকটি নেইমারের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে না। ‘নেইমার অর্থ নিয়ে চিন্তিত নয়। সান্তোসেরও একটা সীমা আছে। দুই পক্ষই বিষয়টি সময়মতো মূল্যায়ন করবে,’ বলেন তিনি।

এদিকে সান্তোসের মৌসুমটা চলছে বেশ কঠিন পরিস্থিতিতে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে দলটি রয়েছে ১৬তম স্থানে, অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে।

চোট ও সময়ের পরীক্ষার পরও নেইমারের মধ্যে এখনো আছে সেই আগুন— বিশ্বকাপের স্বপ্নপূরণের আগ্রহ। এখন দেখা বাকি, সেই পথটা কি শুরু হবে সান্তোস থেকেই?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X