মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার বিপক্ষে মেসি-ডি মারিয়াবিহীন আর্জেন্টিনা

ইন্দোনেশিয়ার বিপক্ষে দেখা যাবে না ডি-মারিয়া এবং মেসিকে। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার বিপক্ষে দেখা যাবে না ডি-মারিয়া এবং মেসিকে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরেই প্রায় নিশ্চিত হয়েছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না। খেলবেন না দলের অভিজ্ঞ দুই সদস্য ডি-মারিয়া এবং ওতামেন্দিকেও। তিনজনকেই বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। একাদশে থাকতে পারে আরও কিছু পরিবর্তন।

বিশ্বকাপজয়ী দলটি এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচ সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটি গোল করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমগুলো জানায়, মেসিকে দেখা যাবে না ইন্দোনেশিয়ার বিপক্ষে। খবরটি ইন্দোনেশিয়ার ম্যাচের আগে নিশ্চিত করেন স্কালোনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে তিনি ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিশ্বকাপ জয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়বে না।

‘মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে, তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) ডি-মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

‘আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও (মেসি) থাকবে না, তবে অন্যরা আছে, তারা ভালো খেলবে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’

সোমবার (১৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হবে ম্যাচটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X