বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়াকে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা

গোলের পর আর্জেন্টিনা দলের উল্লাস । ছবি : সংগৃহীত
গোলের পর আর্জেন্টিনা দলের উল্লাস । ছবি : সংগৃহীত

একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। ছিলেন না ডি মারিয়া-ওতামেন্ডিসহ বেশ কয়েকজন। তারপরও এশিয়া সফরে ইন্দোনেশিয়াকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। সোমবার জাকার্তায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

র‌্যাঙ্কিংয়ে ১৪৮ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ ছন্নছাড়া ফুটবল খেলার পর দ্বিতীয়ার্ধে স্বভাবসলুভ ঢঙে দেখা যায় আর্জেন্টিনাকে। দলের হয়ে একটি করে গোল করেন পারেদেস ও রোমেরো। দারুণ জয় দিয়ে এশিয়া সফর শেষ করল আলবিসেলেস্তা শিবির।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বাং কর্ন স্টেডিয়ামে লড়াইটা ছিল র্যাঙ্কিংয়ে এক ও ১৪৯ নম্বরে থাকা দলটির। প্রত্যাশিত জয়ই পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইন্দোনেশিয়ার লড়াইটা বলতে গেলে ছিল অসম। তারপরও ঘরের মাঠে লড়াই করেছে ইন্দোনেশিয়া। গোলের ব্যবধান আরও বাড়তে পারত আর্জেন্টিনার। তবে এলোমেলো আক্রমণের কারণে সেটা সম্ভব হয়নি।

দুই দলের মধ্যে পার্থক্য ছিল যোজন-যোজন, যা পরিলক্ষিত হয়েছে খেলায়। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের এই প্রথম সাক্ষাতে শুরু থেকে বলের দখল নেয় আর্জেন্টিনা। ১৪ মিনিটে প্রথম গোলের দারুণ সুযোগ পায় আলবিসেলেস্তা শিবির। ম্যানচেস্টার সিটির হয়ে সদ্য ট্রেবল জেতা আলভারেজের থ্রু বল ধরে বক্সে ঢুকে জিওভানি লো সেলসোর বুলেট শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক।

দুই মিনিট পরই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। গোল পেয়েই যাচ্ছিলেন নিকোলাস গঞ্জালেজ। তবে এই ফরোয়ার্ডের শট ফেরান ইন্দোনেশিয়ার গোলরক্ষক আরি।

২৯তম মিনিটে আর্জেন্টিনার গোল না পাওয়াটাই ছিল বিস্ময়কর। ইন্দোনেশিয়ার বক্সের মাথায় তাদের এক খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান অভিষিক্ত ফাকুন্দো বুনানোত্তি। এই মিডফিল্ডারের গোলরক্ষককে কাটিয়ে নেওয়া শট গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বলে আলভারেজের শটও প্রতিহত হয় রক্ষণের প্রচেষ্টায়।

অবশেষে ৩৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পারেদেসের চোখ ধাঁধানো এক গোলে অভিভূত হয় স্টেডিয়ামে আসা হাজারো দর্শক।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইন্দোনেশিয়া। সতীর্থের কাট-ব্যাকে বক্সের ভেতর থেকে আইভার ইয়েনেরের শট ডান দিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এমিলিয়ানো মার্তিনেজ।

প্রথমার্ধে গোলের জন্য স্বাগতিকদের এটিই ছিল একমাত্র শট। বিপরীতে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচ সমতায় নেওয়ার আরেকটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনার লিড অক্ষত রাখেন গত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো মার্তিনেজ।

কিছুক্ষণ পরেই গোল ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। লো সেলসোর কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ডিফেন্ডার রোমেরো।

বাকি সময়ে সুযোগ পেয়েও গোল ব্যবধান বাড়াতে পারেনি বিশ্বকাপজয়ীরা। দ্বিতীয় গোলের পর গঞ্জালেসের বদলি নামা আলেহান্দ্রো গার্নাচো যোগ করা সময়ে ভালো একটি সুযোগ পান। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের শট ফিরিয়ে ব্যবধান আর বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X