মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:১০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টার মিয়ামি মেসির গন্তব্য: ফোর্বস

আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি
আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি

মেসির ভবিষ্যৎ গন্তব্য কোথায় তা নিয়ে প্রতিদিন নতুন জল্পনা-কল্পনা চলছে সপ্তাহ ধরে। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল মেসিকে অবিশ্বাস্য প্রস্তাব দিলেও ২০২৪ সালের আগে আল-হিলালের হয়ে খেলতে চান না জানিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত সোমবার বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে মেসির এজেন্ট বাবা হোর্হে মেসি বৈঠক করে জানান, মেসি বার্সার হয়েই খেলতে চান।

এরই মধ্যে গতকাল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা মেসি ডেভিড বেকহামের মালিকাধীন ইন্টার মিয়ামিতে যোগ দিবেন। ফোর্বস সূত্র হিসেবে উল্লেখ করেছে বার্সেলোনার ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক জেরার্ড রোমেরা ও আর্জেন্টাইন সাংবাদিক হারনান ক্যাস্তিলোকে।

লিওনেল মেসি ও এমএলএস ক্লাব ইন্টার মিয়ামির চুক্তি দ্রুতই সম্পূর্ণ হবে বলে আশাবাদী দলটির মালিক ডেভিড বেকহাম। গত সপ্তাহে জনপ্রিয় গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ইন্টার মিয়ামি মেসিকে চার বছরের জন্য প্রস্তাব দিয়েছে। প্রতি বছর ৫০ মিলিয়ন ইউরো পাবেন।

২০২১ সালে বার্সেলোনার সাথে দুই যুগের সম্পর্ক শেষ করে লিওনেল মেসি। তখন থেকেই মেসিকে ইন্টার মিয়ামিতে ভেড়াতে ইচ্ছা প্রকাশ করেছিল ডেভিড বেকহাম। কিন্তু মিয়ামিতে যোগ না দিয়ে মেসি দুই বছরের চুক্তিতে যোগ দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে।

মেসির পিএসজি ছাড়ার ঘোষণা দিলে সৌদির ক্লাব আল-হিলাল, সাবেক ক্লাব বার্সেলোনাও দলে মেসিকে নিতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্টার মিয়ামিও সেই দৌড়ে শামিল হয়।

লিওনেল মেসিকে দলে ফেরাতে দুদিন আগে লা লিগা থেকে সবুজ সংকেত পায় বার্সেলোনা। মেসির বাবা ও ক্লাব প্রেসিন্টের বৈঠকের পরও বার্সা এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারেনি। এতেই নাকি বার্সার উপর মেসি বিরক্ত বলে গণমাধ্যমে খবর বের হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে মেসিকে দলে ভেড়াতে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে এলএমএস ক্লাব ইন্টার মিয়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X