স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১২:০৭ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের বাবা আটক!

বাবার সঙ্গে নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত
বাবার সঙ্গে নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

আবারও সংবাদের শিরোনামে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। এবার শিরোনামে এসেছেন তার বাবার কারণে। পরিবেশগত অপরাধের কারণে তার বাবা নেইমার সান্তোস সিনিয়রকে আটক করে ব্রাজিলের পুলিশ। যদিও আটকেরের কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয় তার বাবাকে।

এএফপি ও রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার মানাগারাতিবা থেকে নেইমারের বাবাকে আটক করে পুলিশ। এরপর ব্রাজিল তারকার মালিকানাধীন স্থাপনায় অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় মানাগারাতিবা কর্তৃপক্ষ। ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় স্থাপনাটি অবস্থিত।

মানাগারাতিবা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, নেইমারের মালিকানাধীন বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কিছু আইন ভঙ্গ করা হয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্রের পানি চলাচলের গতিপথ পাল্টে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নদীর পানি ব্যবহার, সমুদ্র থেকে বালু এবং পাথর উত্তোলন।

মানাগারাতিবা সিভিল পুলিশ অভিযান চালিয়ে আটক করে নেইমারের বাবাকে। আটকের কিছুক্ষণের মধ্যে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ছাড়া পেলেও ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে ব্রাজিল তারকার বাবাকে।

দীর্ঘদিন ধরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন নেইমার। তবে তিনি পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে ক্ষমা চেয়েছেন। এ ঘটনার কারণে এক দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে দুই লাখের ওপর ফলোয়ার হারিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ২০১৬ সালে মানাগারাতিবায় ১০ হাজার বর্গমিটারের জায়গা কেনেন ব্রাজিলিয়ান তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১০

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১১

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১২

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৩

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৪

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৫

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৬

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৮

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৯

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

২০
X