মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নাগেলসম্যানেও ভাগ্য বদলায়নি জার্মানির

হারের পর জার্মানির কোচ নাগেলসম্যান ও ন্যাব্রি। ছবি : সংগৃহীত
হারের পর জার্মানির কোচ নাগেলসম্যান ও ন্যাব্রি। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের পরাশক্তি জার্মানির দুর্দশা কোনোভাবেই কাটছে না। একের পর এক হারে ব্যর্থতার বৃত্তে বন্দি চারবারের শিরোপাধারীরা। ব্যর্থতার দায়ে কোচ হানসি ফ্লিকের পরিবর্তে জুলিয়ান নাগেলসম্যানেও হার এড়াতে পারছে না জার্মানরা। সাবেক এই বায়ার্ন মিউনিখ কোচের অধীনে শেষ তিন ম্যাচে জয়হীন রয়েছে মুলার-সানেরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভিয়েনার আর্নস্ট হ্যাপ্পেল স্টেডিয়নে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে জার্মানি। মার্সেল সাবিতজার ও ক্রিস্তফ বাউমগার্টনার গোল দুটি করেন। গত রোববার তুরস্কের কাছেও ৩-২ গোলে হারে নাগেলসম্যানের শিষ্যরা।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে জার্মানি। বাছাইপর্ব খেলে কোয়ালিফাই করতে হলে হয়তো ঘরের মাঠে দর্শকের আসনে বসেই দেখতে হতো ইউরো। সাম্প্রতিক সময়ে একের পর এক হারের কারণে খুবই খারাপ সময় পার করছে জার্মান ফুটবল দল।

অবশ্য জাতীয় দলের হয়ে জয় দিয়েই শুরু করেছিলেন নাগেলসম্যান। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় জার্মানি। কিন্তু পরের তিন ম্যাচে জয়হীন রয়েছে তার দল। মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলে ড্র। এরপর তুরস্কের কাছে ৩-২ এবং অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হেরেছে নাগেলসম্যানের দল।

ভিয়েনায় অস্ট্রিয়ার গোলপোস্টে মোট ৭টি অন টার্গেট শট নেয় জার্মানি। কিন্তু কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি ন্যাব্রি-সানেরা। উল্টো ম্যাচের ২৯ মিনিটে অস্ট্রিয়াকে লিড এনে দেন মার্সেল সাবিতজার। ক্রিস্তফ বাউমগার্টনারের পাস থেকে গোল করেন বুরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার। আর দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে জার্মানির জালে দ্বিতীয় গোল করেন সেই বাউমগার্টনারই। এর আগে ৪৯ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার ফিলিপ এময়েনেকে ফাইল করে লাল কাড দেখেন লেরয় সানে।

একই রাতে ইউরো বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে ২-২ গোলে রুখে দিয়েছে গ্রিস। ম্যাচের ৪২ মিনিটে স্ট্রাইকার কোলো মুয়ানি ও ৭৪ মিনিটে গোল করেন ইউসোফ ফোফানা। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৬১ মিনিটে বাকেসেটাস ও আওয়োনিদিস গোল করেন গ্রিসের হয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X