স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ

রিয়ালের জয়ের দুই নায়ক রদ্রিগো ও বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত
রিয়ালের জয়ের দুই নায়ক রদ্রিগো ও বেলিংহ্যাম। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। নিজের সেই খারাপ সময়কে পেছনে ফেলে ফুটবল মাঠে কড়া জবাব দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুললেন রদ্রিগো।

রোববার (২৬ নভেম্বর) রাতে স্প্যানিশ লা লিগায় এফসি কাদিজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেন ইংলিশ তারকা জুড বেলিংহাম।

অ্যাওয়ে ম্যাচে মাত্র ১৪ মিনিটে প্রথমবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের মধ্যে বল রিসিভ করে কাদিজের ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। লিড নেওয়ার পরও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে রিয়াল। কয়েকবার পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিল কাদিজ। কিন্তু রুডিগার-কারবাহালদের নিয়ে গড়া রক্ষণে ব্যর্থ হয়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় রিয়াল। এবারও গোলদাতা সেই রদ্রিগো। ৬৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই তরুণ ব্রাজিলিয়ান। এই গোলের সুবাদে রিয়ালের হয়ে শেষ ৩ ম্যাচে ৯ গোলে (৫টি গোল ও ৪টি সহায়তা) অবদান রাখলেন রদ্রিগো। ১০ মিনিটের ব্যবধানে এবার গোলের দেখা পান ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। রদ্রিগোর অ্যাসিস্টে স্প্যানিশ লা লিগায় নিজের ১১তম গোল করেন এই তরুণ।

কাদিজের বিপক্ষে এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জিরোনা। তবে আজ অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে জিরোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X