স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের ভালোবাসায় অন্ধ ভক্ত যা করল 

ব্রাজিলিয়ান তারকাকে নিজের সব সম্পত্তি উইল করে দিয়েছেন তারই এক অন্ধ  ভক্ত। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান তারকাকে নিজের সব সম্পত্তি উইল করে দিয়েছেন তারই এক অন্ধ ভক্ত। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের পায়ের জাদুতে মুগ্ধ সারা বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থক। অনেকেই তাদের ভালোবাসার প্রদর্শন করেন নানাভাবে। তবে এবার এক ভক্ত বিরল কাণ্ড ঘটিয়ে বসলেন। নিজের সব সম্পত্তি পিএসজির ফরোয়ার্ডের নামে উইল করে দিলেন তিনি।

বর্তমান বিশ্বের অন্যতম দামি ফুটবলার নেইমার। এ ছাড়া সর্বোচ্চ আয় করা ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন ব্রাজিলিয়ান তারকা।

নাম প্রকাশে অনিচ্ছুক নেইমার ভক্ত ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসকে বলেন, ‘আমি আমার সম্পত্তি দেওয়ার জন্য নেইমার ছাড়া অন্য বিকল্প কাউকে দেখি না। তা ছাডা নেইমারের বাবার সঙ্গে আমার বাবার মিলও খুঁজে পাই আমি। যিনি মারা গেছেন।’

নেইমার পাগল ভক্ত আরও বলেন, ‘আমি তাকে অনেক পছন্দ করি এবং খুব ভালোভাবে চিনি। আমি নিজেও অনেক অপবাদ সহ্য করেছি, আমিও পরিবারকেন্দ্রিক মানুষ। আমার শরীরের অবস্থা ভালো নয়। এই কারণে, আমি সত্যিই দেখছি যে, আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক।’

আগেও নেইমারকে সম্পত্তি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন ৩০ বছর বয়সী ভক্ত। এবার উইলের মাধ্যমে বৈধ উপায়ে সম্পত্তি নেইমারকে দান করেন। নেইমার ভক্ত বললেন, ‘নেইমার ধনী হলেও লোভী মানুষ নন। প্রিয় তারকাকে এই গুণের জন্যই বেশি ভালো লাগে আমার। এখনকার দিনে যা বেশ বিরলও বটে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X