স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১০৩ মিলিয়ন ইউরোয় মাদ্রিদে বেলিংহাম

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন  জুড বেলিংহাম
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুড বেলিংহাম

জার্মান বুন্দেসলিগায় শেষ ম্যাচে মেইঞ্জের সঙ্গে বুরুশিয়া ডর্টমুন্ড ড্র করায় মৌসুমের শিরোপা জেতে বায়ার্ন মিউনিখ। পুরো মৌসুমজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এ বছর বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডর্টমুন্ড মিডফিল্ডার ইংল্যান্ডের ১৯ বছরের তরুণ জুড বেলিংহাম। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল লিভারপুলে যোগ দেবেন উদীয়মান এই ইংলিশ তারকা। সবাইকে অবাক করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১০৩ মিলিয়ন ইউরোতে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি।

জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জার্মান ক্লাব ‍বুরুশিয়া থেকে ৮৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিচ্ছেন বেলিংহাম। সাইনিং বোনাস হিসেবে পাবেন ২৫ মিলিয়ন পাউন্ড। উভয়পক্ষ সম্মত হলে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। প্রতি বছর ১০ থেকে ১২ মিলিয়ন ইউরো বেতন দেবে স্পেনের সফলতম ক্লাব।

বুধবার (৭ জুন) বুরুশিয়া ডর্টমুন্ড তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ইংলিশ তারকার ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছে। তারা রিয়ালের কাছে বেলিংহামকে বিক্রি করতে সম্মত হয়েছেন।

বেলিংহামকে দ্রুত সময়ের মধ্যে মাদ্রিদে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে তাকে।

২০২০ সালে ইংলিশ বিস্ময় বালক বার্মিংহাম সিটি থেকে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন। দুই বছর সিগনালা ইদুনা পার্কে কাটিয়ে স্পেনে পাড়ি দিলেন বেলিংহাম। বুরুশিয়া ছাড়ার আগে দলটির হয়ে খেলেছেন ৪২ ম্যাচ। নিজে ১৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও সাতটি। ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন তরুণ বেলিংহাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X