ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলারদের আমন্ত্রণ জানালেন সালাউদ্দিন

বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফেরা ফুটবলারদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী রোববার ফুটবলারদের সঙ্গে বসতে চান তিনি।

বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে নাম লেখাতে পারলে মিলবে বোনাস—এমন ঘোষণা দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে মধ্যাহ্নভোজনের দিনই ফুটবলারদের হাতে ঘোষিত বোনাস তুলে দেওয়া হবে। সেখানে অবশ্য প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার থাকা হচ্ছে না। বেঙ্গালুরু থেকে দেশে ফিরেই বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩৭ বছর বয়সী এ কোচ। সাক্ষাতের পর ছুটিতে দেশে ফিরেছেন ক্যাবরেরা, ট্রেইনার ইভান রাজলভও ছুটিতে গেছেন।

প্রিমিয়ার লিগের কারণে বাফুফে সভাপতির মধ্যাহ্নভোজ বিলম্বিত হচ্ছে। শুক্র ও শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে। ম্যাচগুলোতে ব্যস্ত থাকবেন জাতীয় দলের অধিকাংশ ফুটবলার। এ কারণে রোববারকে বেছে নেওয়া হয়েছে। মধ্যাহ্নভোজনে সাফ চ্যাম্পিয়নশিপের পর্যালোচনার পাশাপাশি আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলো নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা করতে পারেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

দীর্ঘ ১৪ বছর পর সাফ সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এ জন্য ৫০ লাখ টাকার বোনাস ঘোষণা করা হয়েছিল। প্রতিযোগিতার চার ম্যাচেই লাল-সবুজদের নৈপুণ্য ছিল ইতিবাচক। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত রাখার জন্য ফুটবলারদের উজ্জীবিত করতেই মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ জানিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X