মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চার দশক পর ইংলিশদের ইউরো জয়

যুবাদের ইউরো শিরোপা এখন থ্রি-লায়ন্সদের। ছবি : সংগৃহীত
যুবাদের ইউরো শিরোপা এখন থ্রি-লায়ন্সদের। ছবি : সংগৃহীত

শনিবার (৮ জুলাই) জর্জিয়ায় স্পেনকে ১-০ গোলে হারিয়ে ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন লিভারপুলের তরুণ মিডফিল্ডার কার্টিস জোন্স। দীর্ঘ ৩৯ বছর পর যুবাদের এই আসরটির শিরোপা জিতল ইংল্যান্ড।

আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি ১৯৮২ ও ১৯৮৪ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দারুণ জমজমাট ফাইনালে বলের দখলে এগিয়ে ছিল স্পেন। আক্রমণেও এগিয়ে পেদ্রি-ফাতির উত্তরসূরিরা। তবে লক্ষ্যে শট বেশি নিয়েছে ইংল্যান্ডই। আসরের সেরা রক্ষণভাগ যে ইংল্যান্ডের তা এই ম্যাচে আরও একবার দেখিয়ে দিল টেইলর হারউড বেলিস-লেভি কলউইলরা। পুরো আসরে ইংল্যান্ডের জালে ঢোকেনি একটি গোলও।

সব মিলিয়ে এবারের আসরে মোট ৬ ম্যাচের কোনোটিতে গোল হজম করেনি ইংল্যান্ড। যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। তবে ইংল্যান্ড যেমন এই টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি, তেমনই ফাইনালে আগে স্পেন গোল করেছে মোট ১৩টি। কিন্তু শিরোপা নির্ধারনি ম্যাচেই গোল করতে ভুলে যাওয়ার মাশুল দিল দলটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন কার্টিস জোন্স। এই ১ গোলের লিড গোটা ম্যাচেই ধরে রাখে ইংল্যান্ড।

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি পেলেও গোল করতে পারেনি স্পেন। যোগ করা সময়ের নবম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আবেল রুইজ। অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি সেভ করেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।

ঘটনাবহুল ম্যাচে এরপর সংঘাতে জড়িয়ে লালকার্ড দেখেন স্পেনের আন্টনিও ব্লাঙ্কো ও ইংল্যান্ডের মর্গান গিবস হোয়াইট। শেষ পর্যন্ত কার্টিস জোনসের করা একমাত্র গোল ধরে রেখেই আসরের শিরোপা নিশ্চিত করে ইংল্যান্ড। ১৯৮৪ সালের পর এটিই ইংল্যান্ডের প্রথম ইউরো শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X