ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাফে ভালো করার পুরস্কার দেড় লাখ টাকা!

সাফের সেমি খেলা ফুটবলারদের সঙ্গে কাজী সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
সাফের সেমি খেলা ফুটবলারদের সঙ্গে কাজী সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছরের আক্ষেপ মিটিয়ে দক্ষিণ এশিয়া ফুটবলের শ্রেষ্ঠের আসর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল—লড়াকু ফুটবল উপহার দেন জামাল-তপুরা।

শেষ চারের লড়াইয়ে দুর্দান্ত লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের গোলে কুয়েতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে মোরসালিন-রাকিবদের লড়াকু পারফরম্যান্স নজর কাড়ে সবার। আর এমন পারফরম্যান্সে সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ঘোষণা অনুযায়ী, আজ রোববার (৯ জুলাই) বাফুফে ভবনে দলের সব সদস্যকে প্রতিশ্রুতির অর্থ তুলে তেন তিনি। দলের ৩৪ সদস্য প্রত্যেকে পেয়েছেন দেড় লাখ টাকার চেক। এ ছাড়া ব্যক্তিগতভাবে সাফের সেরা গোলকিপার নির্বাচিত হওয়ায় আনিসুর রহমান জিকো এবং তরুণ শেখ মোরসালিনকে ১ লাখ টাকা করে দেন বাফুফে সভাপতি।

সালাউদ্দিন দলের তিনজন খেলোয়াড়কে আলাদা করে নিজের ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ পুরস্কার দিয়েছেন। এ ছাড়া সেমিফাইনাল খেলতে নামার আগমুহূর্তে সতীর্থদের জন্য অর্থ পুরস্কার (৫ লাখ টাকা) ঘোষণা করেছিলেন দলের রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। দলের প্রতি এই নিবেদনের জন্য বিশ্বনাথকে ৫ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করেন কাজী সালাউদ্দিন।

আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে গুরুত্বটা বুঝিয়ে সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বাফুফে সভাপতি, ‘একজন ফুটবলারের ক্যারিয়ার বড় জোড় ৩২ কি ৩৩ বছর। তাই এখন তোমাদের খেলায় মনোযোগী হতে হবে। তোমরা আমোদ করার অনেক সময় পাবে, এখন নিজেকে প্রস্তুত রাখো। তোমাদের সামনে বিশ্বকাপ বাছাই পর্ব আছে, সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা আছে। সেটা জিততে না পারলে ৩ বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে ছিটকে যেতে হবে। সুতরাং তোমরা প্রস্তুত থাকো।'

অর্থ পুরস্কার ও বাফুফে সভাপতির অনুপ্রেরণাদায়ী বক্তব্য শুনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা এখনো সেমিফাইনালের হারটা ভুলতে পারিনি। সেই কষ্ট এখনো আছে। তারপরও প্রেসিডেন্ট (কাজী সালাউদ্দিন) আজকে (রোববার) আমাদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, তার জন্য ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X