বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

চলে গেলেন বার্সা কিংবদন্তী লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
চলে গেলেন বার্সা কিংবদন্তী লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

চলে গেলেন বার্সেলোনা ও ইন্টার মিলানের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। তিনি স্পেনের একমাত্র ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। তাকে বলা হয় স্পেনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন।

১৯৬৪ স্পেনের হয়ে জেতেন ইউরোপিয়ান নেশনস কাপ। বর্তমানে যা ইউরো চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত। এ ছাড়া ১৯৬০ সালে জেতেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। আজ রোববার ৮৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক সেই আক্রমণাত্মক মিডফিল্ডার।

১৯৯০ বিশ্বকাপে স্পেনের কোচের দায়িত্ব পালন করেন সুয়ারেজ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। শোক বার্তায় তারা লেখে, ‘লুইস সুয়ারেজ মিরামনতেসের সব আত্মীয় ও কাছের বন্ধুদের সমবেদনা জানাচ্ছে আরএফইএফ।’

জন্মভূমি স্পেনের মতো ইতালিও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। ইন্টার মিলানের জার্সিতে খেলেন দুই মৌসুম। এ সময় দুর্দান্ত ফুটবলে জয় করেন ইতালির ফুটবলপ্রেমীদের হৃদয়। তাই তার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলানও, ‘গভীর বিষাদের সঙ্গে লুইসিতোকে বিদায় বলছি। তার নিখুঁত ও অদম্য ফুটবলের নস্টালজিয়ায় আচ্ছন্ন।’

১৯৩৫ সালে স্পেনের লা করুনিয়া জন্ম লুইস সুয়ারেজের। এই শহরের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায় শুরু হয় তার ফুটবল ক্যারিয়ার। এরপর ১৯৫৪ সালে যোগ দেন বার্সেলোনায়। কাতালানদের হয়ে জেতেন দুটি লা লিগার শিরোপা।

১৯৬১ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ইন্টার মিলানে যোগ দেন তিনি। ইতালিয়ান ক্লাবটির হয়ে দুটি ইউরোপিয়ান কাপ আর তিনটি সিরি-আ শিরোপা জেতেন এই স্প্যানিশ তারকা। আর স্পেন জাতীয় দলের জার্সিতে খেলেন ৩২টি ম্যাচ। ১৯৭৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X