স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাফুফের দুর্নীতি অনুসন্ধান করবে মন্ত্রণালয়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন । ছবি : সংগৃহীত

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। গত কয়েক মাস ধরে একের পর এক নেতিবাচক খবরের শিরোনামের সম্মুখীন হচ্ছে সংস্থাটি। এবার আর্থিক অনিয়ম, দুর্নীতির জন্য বাফুফের শীর্ষকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশে একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সোমবার (১০ জুলাই) দুপুরে বাফুফে ভবনে একটি সভা করবে তদন্ত কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব (ক্রীড়া -১) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-২), জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব (বাজেট) ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ)।

আজ তদন্ত কমিটির সভার বিষয়ে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, ‘আমরা তাদের (ক্রীড়া মন্ত্রণালয়) সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। সব ধরনের তথ্য দিয়ে তাদের সাহায্য করতে আমরা প্রস্তুত রয়েছি।’

গত ১৪ মে বাফুফের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে দুদকের চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, বাফুফেসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১০

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১১

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১২

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৩

১১ রানে হারল বাংলাদেশ

১৪

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৫

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৬

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৭

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৮

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

২০
X