স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ছিল বার্সা 

বার্সা সভাপতির দাবি মেসির সাথে চুক্তির সব কিছু তৈরি ছিল । ছবি : সংগৃহীত
বার্সা সভাপতির দাবি মেসির সাথে চুক্তির সব কিছু তৈরি ছিল । ছবি : সংগৃহীত

পিএসজি ছেড়ে শৈশবের ক্লাব বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল লিওনেল মেসির। সঙ্গে ছিল সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাব। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। এই ঘোষণা সকলের মতো অবাক হন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লার্পোতা। তার দাবি মেসির সঙ্গে নতুন করে চুক্তির সবকিছু প্রস্তত করেছিল বার্সা।

বার্সেলোনা এবং লিওনেল মেসির সম্পর্কটা বেশ পুরোনো, প্রায় দুই দশকের। ক্যারিয়ারের সোনালি সময়ের পুরোটাই কাটিয়েছেন কাতালানের ক্লাবটিতে। নিজের ক্যারিয়ারও শেষ করতে চেয়েছিলেন প্রিয় ক্লাবটির হয়েই। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। তাই ২০২১ সালে অশ্রুসিক্ত চোখে প্রিয় ক্লাব ছাড়তে হয় মেসিকে।

এরপর পেরিয়ে গেছে দুই বছর। বার্সা ছেড়ে দুই বছরের প্যারিস অধ্যায় শেষ করে আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা এখন মায়ামির বাসিন্দা। যদিও এই মৌসুমে কথা উঠেছিল পুরোনো ক্লাবে ফেরত যাওয়ার, তবে আর্জেন্টিনার অধিনায়ক স্পেন ছেড়ে বেছে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে।

তবে এখন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার দাবি পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যাওয়ার আগে বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে লিওনেল মেসি সম্মতিতে পৌঁছেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মেসির বাবা জর্জ মেসি বার্সেলোনা টিম ম্যানেজমেন্টকে নাকি জানান, তার ছেলে নতুন ঠিকানায় যাচ্ছেন।

তবে এর আগে নাকি বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে পুরোপুরি সম্মত হয়েছিলেন মেসি। এ ব্যাপারে লাপোর্তা বলেন, ‘আমরা সম্মতিতে পৌঁছেছিলাম। কিন্তু সব কিছুরই সময় আছে, ভিন্ন কিছুও ঘটতে পারে।’

লাপোর্তা আরও যোগ করেন, ‘চুক্তির বিষয়ে আমাদের সমঝোতা হয়েছিল। লা লিগাও মেসিকে কেনার ব্যাপারে আমাদের অনুমতি দিয়েছিল। কিন্তু মেসির বাবা বললেন, তার ছেলে প্যারিসে দুটো কঠিন বছর পার করেছে। তাই এখন চাপ নেই এমন কোনো লিগে খেলতে চায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X