স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত বিমানে চীন সফরে মেসি

মেসিকে দেখতে অপেক্ষারত চীনা সমর্থকরা। ছবি : সংগ্রহীত
মেসিকে দেখতে অপেক্ষারত চীনা সমর্থকরা। ছবি : সংগ্রহীত

গত কয়েক সপ্তাহে সংবাদের শিরোনাম ছিল লিওনেল মেসির দলবদল। বাংলাদেশ সময় বুধবার রাতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটান আর্জেন্টাইন সুপার স্টার নিজেই। জানান আগামী মৌসুম থেকে তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

গ্রহের সেরা তারকার এ ঘোষণার পর উৎসবে মাতেন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডার বাসিন্দারা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণ করে নিতে প্রস্তুত তারা। কিন্তু তাদের অপেক্ষায় রেখে চীনের রাজধানী বেইজিংয়ে গেলেন মেসি। এতে প্রশ্ন উঠেছে হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এশিয়ার দেশটিতে পা রাখলেন তিনি।

অবশ্য অবাক হওয়ার কিছুই নেই। মেসির এই সফর পূর্বনির্ধারিত। ২০১৭ সালের পর প্রথমবারের মতো চীন সফলে আসলেন তিনি। তবে এবার তার গায়ে বিশ্বচ্যাম্পিয়নের তকমা। তাই তো বিশ্বজয়ী মেসি ও আর্জেন্টিনা দলকে একত্রে দেখতে আগ্রহের কমতি নেই চীনাদের। আর্জেন্টাইন সুপার স্টারকে এক পলক দেখতে বিমানবন্দরে ভিড় করেন তারা।

এ সময় মেসির সঙ্গে পুরো আর্জেন্টিনা স্কোয়াড। আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে পুনরায় মঞ্চায়িত হবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। যেখানে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। সে ম্যাচ সকারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আলবিসেলেস্তারা।

বিশ্বকাপের সেই ম্যাচে পুনরাবৃত্তি দেখতে আগ্রহী অনেক চীনা নাগরিক। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৫ হাজার হলেও টিকিটের চাহিদা ব্যাপক। তার আগে মেসি ও আর্জেন্টিনা পুরো দলকে দেখতে বিমানবন্দরে হাজির ছিলেন বেশ কয়েক হাজার চীনা সমর্থক। এ সময় তাদের হাতে ছিল মেসির ১০ নম্বর জার্সি।মেসিকে এক নজর দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। এ সময় মেসির প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করেন তারা।

তাই তো আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন চীনারা। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তা বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট।

বেইজিংয়ে এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮২ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ৬৭৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭২ হাজার টাকার একটু বেশি। এরপরও বিক্রি হয়ে গেছে সব টিকিট।

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ১৯ জুন এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনা খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X