বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পেনাল্টির রাজা রোনালদো

পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পেনাল্টিতে গোল করা নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত-সমর্থকরা প্রায়ই আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে স্পটকিক সম্পর্কে সমর্থকরা যতই হাস্যরস করুক না কেন, দলকে জেতাতে একটি পেনাল্টি হাজারো গোলের চেয়ে মূল্যবান হয়ে যায়। গত পাঁচ বছরে পেনাল্টিতে গোল করে সবাইকে পেছনে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

সম্প্রতি ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম বিসকার প্রো পেনাল্টিতে গোল করা খেলোয়াড়দের নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন। গত পাঁচ বছরে স্পটকিকে যারা রাজত্ব করেছেন সেটির পরিসংখ্যান বের করেছে গণমাধ্যমটি। যেখানে গত ৫ বছরে সব মিলিয়ে ৪৩ গোল করা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সবার শীর্ষে অবস্থান করছেন।

গত বছর কাতার বিশ্বকাপে পেনাল্টিতে ৪ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি সেরা আট জনের মধ্যেও জায়গা পাননি। সি আর সেভেনের পরের স্থানটি রোনালদোর সমান ৪৩ গোল করে দখল করেছেন লাৎসিওর ইতালিয়ান তারকা চিরো ইম্মোবিল। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ (৪১) পেনাল্টি গোল করে তৃতীয় স্থানে আছেন।

বিসকার প্রোর করা তালিকায় আরও জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন (৪০), ব্রাজিলিয়ান তারকা নেইমার (৩৬), পোল্যান্ডের গোলমেশিন লেভানডফস্কি (৩৬) টি-পেনাল্টি গোল করে।

তালিকার সেরা আটেও জায়গা হয়নি সাতবারের ব্যালন ডি’ অর জয়ী। ইন্টার মায়ামিতে সদ্যই যোগ দেওয়া মেসির পেনাল্টি গোলের তালিকায় পিছিয়ে পড়ার বড় কারণ ছিল বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো। পিএসজিতে সব পেনাল্টি নিয়েছেন নেইমার ও এমবাপ্পে জুটি। এজন্য পেনাল্টি নেওয়ার সুযোগ পেতেন আর্জেন্টাইন অধিনায়ক। যা তাকে তালিকার পেছনের দিকে স্থান করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X