স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

হেবা সাদিয়া : বিশ্বকাপে প্রথম ফিলিস্তিনি নারী রেফারি

মহিলা বিশ্বকাপে প্রথম ফিলিস্তিনি নারী রেফারি হিসেবে মনোনীত হয়েছেন হেবা সাদিয়া। ছবি : সংগৃহীত
মহিলা বিশ্বকাপে প্রথম ফিলিস্তিনি নারী রেফারি হিসেবে মনোনীত হয়েছেন হেবা সাদিয়া। ছবি : সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য প্রথম ফিলিস্তিনি নারী রেফারি হিসেবে হেবা সাদিয়াকে মনোনীত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ২০ আগস্ট থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নবম মহিলা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করবেন ৩৪ বছর বয়সী এই ফিলিস্তিনি নারী।

ফিলিস্তিনের হেবা সাদিয়া সিরিয়ায় বেড়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া শিক্ষা পড়ালেখার সময় তিনি লক্ষ্য করেন, কোনো নারী রেফারি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন না। অন্য সবার মতো তিনিও রেফারি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ২০১২ সালে মালয়েশিয়া চলে যান হেবা সাদিয়া। সেখানে গিয়ে রেফারি করা শুরু করেন। তবে ২০১৬ সালে পরিবারের সঙ্গে জাতিসংঘের পুনর্বাসন কর্মসূচির আওতায় সুইডেনে যান। সুইডেনের মহিলা লীগের শীর্ষ আসর এবং পুরুষদের লিগের দ্বিতীয় স্তরে রেফারি হিসেবে নিয়মিত ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন এই ফিলিস্তিনি রেফারি।

বিশ্বকাপ বাছাইপর্ব, নারী এএফসি কাপ এবং এশিয়ান কাপের ম্যাচ পরিচালনা করেন হেবা সাদিয়া। এমনকি ২০২০ টোকিও অলিম্পিকেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে এই ফিলিস্তিনির। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। রেফারি ছাড়াও একজন শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে খ্যাতি রয়েছে হেবা সাদিয়ার। বিশ্ব ফুটবলে সেরা রেফারি হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই ফিলিস্তিনি নারী রেফারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X