স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মেসির জন্য বদলে যাচ্ছে মাঠের ঘাস

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেসির সঙ্গে ইন্টার মায়ামির পরিচয় পর্বটা ছিল বেশ জমকালো। আনুষ্ঠানিক পরিচয় পর্বের পর এখন অপেক্ষা মেসির মাঠে নামা নিয়ে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আগামী শুক্রবার মাঠে নামার কথা আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু সর্বশেষ যা তথ্য, তাতে মেসির মায়ামি অভিষেকটা বিলম্ব হতে পারে। পরিবর্তন আসতে পারে মেজর লিগ সকারের সব ভেন্যুর পরিবেশও। আর সবকিছুই মেসির জন্য।

মায়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। মেসির অভিষেক নিয়ে তিনি বলেছেন, ‘মেসি শুক্রবার খেলবে কি না জানি না। খেললেও কতক্ষণ খেলবে জানি না। আমার মনে হয় ওর নিজেকে তৈরি করতে সময় লাগবে। আমাদের ওর দিকটাও দেখতে হবে। ও এতদিন ছুটিতে ছিল। মায়ামিতে সবে এসেছে, অনুশীলন শুরু করেছে।’

মেসির ছোঁয়ায় অনেকটা উজ্জীবিত যুক্তরাষ্ট্রের ফুটবল। শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রি বেড়ে গিয়েছে কয়েকগুণ। যদিও তারা মাঠে এসে মেসিকে দেখতে পারবেন কি না তা নিয়ে আছে শঙ্কা। মেসির জন্য বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামের পরিবেশও। মাঠের কৃত্রিম ঘাস সরিয়ে ফেলার পরিকল্পনা হচ্ছে। কারণ, অ্যাস্ট্রোটার্ফে খেললে চোট পাওয়ার সম্ভাবনা বেশি।

মায়ামির হোম ভেন্যুতে রয়েছে সাধারণ ঘাস। ঘরের মাঠে মেসির তাই কোনো অসুবিধা নেই। কিন্তু সিয়াটেল, অ্যাটলান্টা, নিউ ইংল্যান্ড, শার্লট এবং পোর্টল্যান্ডের মাঠে কৃত্রিম ঘাস রয়েছে। সেসব মাঠে লিগের ম্যাচ খেলতে গেলে মেসিকে কৃত্রিম ঘাসে খেলতে হবে। যা চিন্তা বাড়িয়ে দিয়েছে আয়োজকদের। আমেরিকার মেজর সকার লিগের নিয়মে কৃত্রিম ঘাসে খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মেসি খেলতে আসার পর লিগের পক্ষ থেকে সব জায়গার মাঠেই সাধারণ ঘাস লাগানোর কথা বলা হচ্ছে।

মাঠে নতুন ঘাস লাগানো প্রসঙ্গে মেজর লিগ সকারের কমিশনার ডন গারবে বলেছেন, ‘আমেরিকায় অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়। সেগুলো ঘাসের মাঠেই হয়। কিন্তু লিগের সব দলের সেই মাঠ নেই। আশা করি সেসব দল নিজেদের মাঠের ঘাস বদলাবে। সেটা করতে যদিও সময় লাগবে। অনেক আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে খেলতে আসছেন। তাদের অনেকে কৃত্রিম ঘাসে খেলতে রাজি নন। যদিও থিয়েরি অঁরি এবং কাকার মতো ফুটবলার এসে খেলে গিয়েছিলেন এই ধরনের মাঠেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X