স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যেখানে মেসি সবার ওপরে

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বলা হয়ে থাকে, 'রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য'। আর এই রেকর্ড গড়া কিংবা, এতে অনন্য লিওনেল মেসি। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ ক্যারিয়ারে এ আর্জেন্টাইন কিংবদন্তি নামের পাশে যোগ করেছেন অসংখ্য রেকর্ড।

আসছে কোপা আমেরিকায় রেকর্ড নিজের দখলে নেবেন মেসি। যদিও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা তার দখলে। তবে সেটা যৌথভাবে। একই সঙ্গে একমাত্র ফুটবলার হিসেবে গড়বেন আরও একটি রেকর্ড।

দেখে নেওয়া যাক, এই তালিকায় আর কারা রয়েছে:

ক্লাদিও ব্রাভো (চিলি) : লম্বা সময় ধরে চিলির গোলপোস্ট সামলাচ্ছেন তিনি। তার অধিনায়কত্বে দুবার শিরোপা জিতেছে চিলি। ২০১৬ সালে টাইব্রেকে আর্জেন্টিনার হৃদয় ভাঙার মূল কারিগর তিনি। বার্সা ও ম্যানসিটির সাবেক এই গোলকিপার কোপার ৬ আসরে খেলেছেন ২৫টি ম্যাচ।

হাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা) : আলবিসেলেস্তাদের মিডফিল্ডের অন্যতম নেতা ছিলেন তিনি। খেলেছেন কোপার চারটি ফাইনাল। তবে শিরোপা না জিততে পারার আক্ষেপ নিয়ে অবসরে যেতে হয় তাকে। সবমিলিয়ে কোপা আমেরিকার ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। যা আর্জেন্টাইনদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

লিওনেল আলভারেজ (কলম্বিয়া) : ১৯৮০ থেকে ১৯৯০, এই ১০ বছরে দারুণ সময় কাটায় কলম্বিয়া। কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে না পারলেও তৃতীয়বার তৃতীয় হয়েছে তারা। আর এই অর্জনে বড় অবদান ছিল লিওনেল আলভারেজের। সর্বমোট ৫ আসরে ২৭ ম্যাচ খেলেছেন তিনি।

গ্যারি মেডেল (চিলি) : কোপা আমেরিকায় চিলির টানা দুই শিরোপা জয়ে বড় অবদান তার। রক্ষণটা বেশ ভালো ভাবে সামাল দিয়েছেন গ্যারি মেডেল। সব মিলিয়ে তিনি খেলেছেন সর্বমোট ৫টি কোপা।

কার্লোস ভালদেরামা (কলম্বিয়া) : তাকে ধরা হয় লাতিন আমেরিকা ও কলম্বিয়া ফুটবল কিংবদন্তি। চুলের বাহারি ধরনের জন্য বেশি পরিচিত ছিলেন তিনি। কোপায় কলম্বিয়ার জার্সিতে রেকর্ড ২৭ ম্যাচ খেলেছেন। যা দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এবং সব মিলিয়ে ষষ্ঠ।

ইয়োশিমার ইয়োতুন (পেরু) : সাম্প্রতিক সময়ে পাওয়া সাফল্যের অন্যতম কারিগন তিনি। পাঁচ কোপায় তিনি খেলেছেন ২৭টি ম্যাচে।

ভিক্টর অগাস্টিন উগার্তে (বলিভিয়া) : দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তার দখলে। একই সঙ্গে কোপার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিকও তিনি। লাতিন আমেরিকা টুর্নামেন্টটিতে তিনি খেলেছেন ৩০ ম্যাচ।

জিজিনহো (ব্রাজিল) : লিওনেল মেসির সঙ্গে কোপার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ম্যাচ খেলাতেও তার নাম রয়েছে ওপরের দিকে। সর্বমোট ৩৩টি ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার। যা ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

সার্জিও লিভিংস্টোন (চিলি) : কয়েক দশক ধরে কোপা আমেরিকার সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক চিলির কিংবদন্তি গোলকিপার সার্জিও লিভিংস্টোন। সব মিলিয়ে ৬ আসরে তিনি খেলেছেন ৩৪ ম্যাচ। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কোপার ফাইনাল দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসান মেসি।

লিওনেল মেসি (আর্জেন্টিনা) : এখন পর্যন্ত কোপা আমেরিকায় ৬টি আসর খেলেছেন মেসি। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপার ৪৮তম আসরে বিশ্বজয়ীদের আর্মব্যান্ড থাকবে তার হাতে। ২১ জুন কানাডার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন দুটি মাইলফলস স্পর্শ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথম ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ৭ আসরে খেলার রেকর্ড গড়বেন তিনি। একই সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X