মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে উত্তর কোরিয়া বলে পরিচয় করায় ‘ফুঁসছে’ দক্ষিণ কোরিয়া

প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়া দল। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়া দল। ছবি : সংগৃহীত

‘সিটি অব লাভ’ অর্থাৎ ভালোবাসার শহর প্যারিসে বসেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। মিলনমেলায় উপস্থিত বিশ্বের সেরা ক্রীড়াবিদরা। ঐতিহ্য ভেঙে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে অলিম্পিকের ৩৩তম আসরের।

ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। সিন নদীতে হওয়ার এ অনুষ্ঠানে বড় এক ভুল করে বসেন আয়োজকরা। দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রতিবাদ।

শুক্রবার বাংলাদেশ সময় ১২টায় জাতীয় পতাকা নিয়ে অলিম্পিকের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী সবগুলো দেশের অ্যাথলেটরা। মার্চপাস্টে রীতি মেনে অলিম্পিকের জন্মভূমি গ্রিস ছিল সবার আগে। আর সবার শেষে আয়োজক দেশ ফ্রান্স। মাঝের দেশগুলো নির্ধারিত হয় ইংরেজি এলফাবেটিক শব্দের আদলে।

নদীর পাড়ে হয় বিভিন্ন অনুষ্ঠান। ৯৪টি নৌকায় মার্চপাস্ট করেন ২০৬ দেশের অ্যাথলেট। তাদের নিয়ে আসা হয় ছোট, বড় নৌকায় করে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জাতীয় সংগীত। এর ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া দলের নৌকা যখন মার্চপাস্টে আসে তখন ধারাভাষ্যকার তাদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্বের শুরুতে ফরাসি ভাষায় বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ এর পরপরই ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’

যা মূলত উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম। আর রিপাবলিক অব কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল নাম। এতে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় দক্ষিণ কোরিয়া। ২০০৮ সালের অলিম্পিকে ভারোত্তোলনের সোনাজয়ী দ্বিতীয় উপক্রীড়ামন্ত্রী জাং মি-রান, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাখের দৃষ্টি আকর্ষণ করেন।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’

অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরিয়ান ভাষায় পোস্ট করেছে আইওসি। যা বাংলা করলে হয়, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X