স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

অঘোর মন্ডল। ছবি : সংগৃহীত
অঘোর মন্ডল। ছবি : সংগৃহীত

দেশের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ অঘোর মন্ডল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলতি বছর আগস্টের শুরুর দিকে কিডনিজনিত জটিলতায় ধরা পড়ে অঘোর মন্ডলের। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল ক্রিটিনিয়ন। ডায়ালাইসিসের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে অনেকটা। তবে সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে জটিল হয় পরিস্থিতি।

সাধারণ কেবিন থেকে তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। দুই সপ্তাহ আগে আইসিইউতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এই অবস্থাতেই বিদায় নেন দুনিয়া থেকে।

তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত অঘোর মন্ডল। নব্বই দশকে আজকের কাগজ দিয়ে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু। এরপর কাজ করেন ভোরের কাগজে। তার মাধ্যমে ক্রীড়া সাংবাদিক হিসেবে আত্মঃপ্রকাশ করেছেন অনেকে।

পত্রিকা ছেড়ে একবিংশ শতাব্দীর শুরুর দিকে যোগ দেন টেলিভিশনে। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা। সর্বশেষ এটিএন নিউজের মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন অঘোর মন্ডল।

দেশে-বিদেশে অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে বার্তা সম্পাদকের দায়িত্বেও পালন করেন অঘোর মন্ডল। শত ব্যস্ততার মাঝেও ক্রীড়া বিষয়ক কলাম লিখতেন তিনি। পাশাপাশি বই লিখেছেন তিনি। ‘এক্সট্রা টাইম’ ও ‘ইনজুরি টাইম’ অঘোর মন্ডলের উল্লেখযোগ্য বই। ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X