ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:০২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

এসএসএম সিবগাত উল্লাহ ২-১ সেটে আয়মান ইবনে জামানকে পরাজিত করেন। ছবি : সংগৃহীত
এসএসএম সিবগাত উল্লাহ ২-১ সেটে আয়মান ইবনে জামানকে পরাজিত করেন। ছবি : সংগৃহীত

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন নারী বিভাগের শীর্ষ বাছাই ঊর্মি আক্তার। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে মেয়েদের এককের ম্যাচে সেনাবাহিনীর এ শাটলার ২-০ সেটে বরিশাল বিভাগের সৈয়দা আনিসা হককে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছেন।

একই দলের নাসিমা খাতুন ২-০ সেটে টাঙ্গাইলের তমা খাতুনকে, আনসারের মাতেনা মাধুর্য বিশ্বাস একই ব্যবধানে পাবনার জান্নাতুল ফেরদৌসকে এবং সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ২-০ সেটে বান্দরবানের হ্লাসিং প্রুকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

পুরুষ এককে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ। এ শাটলার ২-০ সেটে গোপালগঞ্জের ইমন মোল্লাকে হারিয়েছেন। এ ছাড়া আনসারের এসএসএম সিবগাত উল্লাহ ২-১ সেটে যুক্তরাষ্ট্রের সাবেক চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ পুলিশের আয়মান ইবনে জামানকে পরাজিত করেন।

আনসারের আবদুল হামিদ লোকমান ২-০ সেটে বান্দরবানের সুই চিং মং মারমা ও সেনাবাহিনীর আল আমিন ঝুমার ২-০ সেটে ঢাকা বিভাগের মোক্তার হোসেনকে হারিয়ে শেষ ১৬-তে নাম লিখিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X