স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শনিবার চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ।

‎‎বাংলাদেশের হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম দুইটি করে গোল করেছেন। একটি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম।

ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মোহাম্মদ আব্দুল্লাহ। ১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। ম্যাচের ২৬ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফিরে।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি চায়নিজ তাইপে। এই কোয়ার্টারে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করেন।

তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু, এর দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন।

আগামী ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X