স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ফ্রেঞ্চ ওপেন টেনিস

চমক দেখিয়ে নারী এককের ফাইনালে মুচভা

ম্যাচ জয়ের পর উল্লাসিত মুচভা। ছবি :  টুইটার
ম্যাচ জয়ের পর উল্লাসিত মুচভা। ছবি : টুইটার

চার গ্র্যান্ড স্লামের অন্যতম কঠিন হিসেবে ধরা হয় ফ্রেঞ্চ ওপেনকে। এই ওপেনের নারীদের খেলায় চমক দেখিয়েছেন প্রতিযোগিতার ৪৩তম বাছাই কারোলিনা মুচভা। চেক রিপাবলিকান এই তারকা দ্বিতীয় বাছাই পোলান্ডের আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে উঠেছেন আসরের ফাইনালে। নারীদের র্যাঙ্কিংয়ে মুচভার অবস্থান ৪৩ নম্বরে। কিন্তু র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকলেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা তার জন্য বাধার কারণ হতে পারেনি। প্যারিসের রোঁলা গাঁরোতে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বেলারুসের আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারান তিনি। বৃহস্পতিবার প্যারিসে সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হন এই দুই তারকা। প্রথম দুই সেটই ট্রাইবেকারে গড়ায়। ১-১ এ সমতার পর তৃতীয় ও শেষ সেটে একপর্যায়ে আরিনা সাবালেঙ্কা এগিয়ে গিয়েছিলেন ৫-২ ব্যবধানে, কিন্তু ২৫ বছর বয়সী এই তারকা পেরে ওঠেননি মুচভার কাছে। দারুণ এক জয়ের আনন্দে তাই বাকরুদ্ধ চেক রিপাবলিকের এই তারকা। ম্যাচ শেষে তিনি সাক্ষাৎকারে বলেন ‘আমি আসলেই জানি না এখানে কী ঘটে গেল। আমার কাছে এটা অবিশ্বাস্য লাগছে। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আমি এবং এটাই কাজে দিল। ভীষণ খুশি আমি।’ আগামী শনিবার শিরোপা লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন নারী টেনিসের শীর্ষ বাছাই ইগা শিয়াওতেকের। দ্বিতীয় সেমি-ফাইনালে পোলান্ডের এই তারকা চতুর্দশ বাছাই ব্রাজিলের বিয়াত্রিজ আদাজ মায়াকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারিয়েছেন। ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন শিয়াওতেকের লক্ষ্য শিরোপা ধরে রাখার। এদিকে পুরুষ আসরে ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা নোভাক জোকোভিচ এগোচ্ছেন নিজের ২৩তম শিরোপার দিকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ বর্তমান টেনিসের শীর্ষ তারকা স্প্যানিশ কার্লোস আলকারাজ। জমজমাট এই লড়াই দেখার অপেক্ষায় আছে পুরো টেনিস বিশ্ব। জোকোভিচের হাতে সুযোগ গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। বর্তমানে তিনি এবং ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বেশি শিরোপা জয়ী রাফায়েল নাদাল উভয়ের শিরোপা ২২টি করে। আজকের ম্যাচ জিতলে তার সামনে সুযোগ থাকবে নিজেকে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী বানানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X