ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খই খই মারমার দ্বিমুকুট

খই খই সাই মারমা। ছবি: সংগৃহীত
খই খই সাই মারমা। ছবি: সংগৃহীত

টেবিল টেনিস প্রাইজমানি র‌্যাংকিং প্রতিযোগিতায় দ্বিমুকুট জিতেছেন বিকেএসপির খই খই সাই মারমা। মেয়েদের সিনিয়র একক ও বালিকা অনূর্ধ্ব-১৯ এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মুহতাসিম আহমেদ হৃদয়। বালক অনূর্ধ্ব-১৯ এককে শিরোপা জিতেছেন রামহিম লিয়ন বম।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে খই খই মারমা ৩-১ সেটে হারিয়েছেন সাদিয়া রহমান মৌকে। বালিকা অনূর্ধ্ব-১৯ এককের ফাইনালে খই খই ৩-২ সেটে হারিয়েছে সামান্তা হোসেন তুশিকে। পুরুষ এককে শিরোপার লড়াইয়ে মুহতাসিম আহমেদ হৃদয় ৩-০ সেটে রামহিম লিয়ন বমকে হারিয়েছেন। পুরুষ এককের ফাইনালের আগেই অবশ্য অনূর্ধ্ব-১৯ এককের শিরোপা জিতেছেন রামহিম। ফাইনালে নাফিজ ইকবালকে ৩-১ সেটে হারিয়েছেন তিনি।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সচিব আনোয়ার কবির চৌধুরী বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামন বাদশা ও তাজউদ্দিন পাপ্পু।

পুরুষ এককের চ্যাম্পিয়নের প্রাইজমানি ছিল ২৫ হাজার এবং রানার্সআপ ১৫ হাজার। নারী এককের ক্ষেত্রে অঙ্কটা ছিল ২০ হাজার ও ১৫ হাজার টাকা। বালক ও বালিকা এককে কোনো আর্থিক পুরস্কার ছিল না।

র‌্যাংকিং প্রতিযোগিতার পর আয়োজিত হবে ঢাকা মহানগরী ক্লাব কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা। পুরুষ দলগত ১৭টি ও নারী দলগত ৬টি ক্লাব অংশ নিচ্ছে এবারের আয়োজনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X