কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ৪০০ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
পুলিশ সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা, সেবা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪০০ সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনের পর পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’।

অপরদিকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১০

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১১

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১২

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৪

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৫

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৬

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৭

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৮

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৯

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

২০
X