স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ধোনির বাইকের সংগ্রহ দেখে অবাক হবে যে কেউ

বেশ বড় বাইক সংগ্রহ আছে ধোনির। ছবি : সংগৃহীত
বেশ বড় বাইক সংগ্রহ আছে ধোনির। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনি উজ্জ্বলতম এক নক্ষত্রের নাম। মারকুটে ব্যাটারের সঙ্গে তার বড় পরিচয় ঠাণ্ডা মাথার অধিনায়ক। ক্রিকেটের ভাষায় যাকে বলে ক্যাপ্টেন কুল। ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কও তিনি। জিতেছেন সব পর্যায়ের শিরোপা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আইপিএলে খেলে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সর্বশেষ আসরেতো তার নেতৃত্বে শিরোপাই জিতেছে চেন্নাই।

ব্যাটের সঙ্গে ধোনির প্রেম সবারই জানা। তবে জানলে অবাক হবেন, মাহেন্দ্র সিং ধোনি ভীষণ বাইক প্রেমিক। তার গ্যারেজে রয়েছে অন্তত ৫০টির বেশি লাক্সারিয়াজ সব বাইক। আছে চার চাকার গাড়িও। সম্প্রতি ভারতের সাবেক পেসার ভেংকটেশ প্রসাদ গিয়েছিলেন ধোনির রাঁচীর বাড়িতে। গ্যারেজে সারি সারি বাইক দেখে রীতিমতো হতভম্ব তিনি।

ধোনির গ্যারেজে বাইক এবং গাড়ির সম্ভার দেখলে মনে হতেই পারে, এটা হয়তো কোনও শো রুম। এমনটা মনে হয়েছিল প্রসাদেরও। সঙ্গে থাকা সাবেক নির্বাচক সুনীল যোশিও অনেকটা অবাক ধোনির বাইক প্রেম দেখে।

বাইকের প্রতি ধোনির ভালবাসা সবারই জানা। রাঁচীতে থাকতে বাইক নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন ধোনি। কিন্তু তিনি যে এত ধরনের বাইক নিজের বাড়িতে রেখেছেন, তা জানতেন না প্রসাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির বাইকের সেই ভিডিও পোস্ট করে প্রসাদ উল্লেখ করেন, “একজন মানুষ নিজের ভালবাসার জিনিস নিয়ে এতটা পাগল হতে পারে, সেটা আমার জানা ছিল না। কী দুর্দান্ত সংগ্রহ! ধোনির পক্ষেই সম্ভব।’

ধোনির গ্যারেজে রয়েছে ৫০টির বেশি বাইক। এর মধ্যে হারলে-ডেভিডসন, কাওয়াসাকি নিনজা, ডুকাটির মতো সংস্থার বাইক রয়েছে ক্যাপ্টেন কুলের সংগ্রহে। প্রসাদ অবাক হয়ে ধোনিকে প্রশ্ন করেছিলেন, বাইকের গ্যারেজ কেন বাড়িতে? জবাব ধোনি বলেছেন, এই বাড়িতে আমার নিজের বলতে এটাই। তা-ও বলা হয়েছিল ব্যাডমিন্টন কোর্টের পিছনে এটা বানাতে, আমি আগেই বানিয়েছি।’

গত ৭ জুলাই ৪২ বছরে পা রাখা ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন আইপিএল। পাঁচটি আইপিএল ট্রফি রয়েছে ধোনির শোকেসে। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছেন তিনি। ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক, যিনি জিতেছেন আইসিসির সব ট্রফিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X