স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোনো ভূমিকায় ধোনিকে চায় ভারত

মহেন্দ্র সিং ধোনি। ‍ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি। ‍ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনিকে আবারও দলের মেন্টর হিসেবে যুক্ত করতে চাইছে তারা। ইতোমধ্যেই ধোনিকে বোর্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে প্রস্তাব।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, সিনিয়র, জুনিয়র এবং নারী দলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতেও ধোনিকে মেন্টরের দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড। বিসিসিআই মনে করছে, ভারতের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দারুণ কাজে আসবে।

ভারতের গণমাধ্যমের খবর, বোর্ডের দেওয়া প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা কম ধোনির। এর অন্যতম কারণ, গৌতম গম্ভীরের ভারতের প্রধান কোচ হিসেবে থাকা। ধোনি ও গম্ভীরের মধ্যে অতীত থেকে চলে আসা মতবিরোধই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ধোনিকে দলের সঙ্গে যুক্ত করতে চায় বিসিসিআই। তবে বর্তমান কোচিং পরিবেশ ও সম্পর্কগত জটিলতা ধোনির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সামনে বোর্ড কীভাবে এই দুই কিংবদন্তিকে এক প্ল্যাটফর্মে আনার পথ তৈরি করে, সেটিই দেখার বিষয়।

ধোনি বর্তমানে তার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে আগামী মৌসুম খেলার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে তার শেষ আইপিএল। বয়স ৪৪ ছুঁলেও ধোনি মাঠে পারফর্ম করে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X