কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আবিষ্কার!

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী পেরুকেটাস তিমি। ছবি : সংগৃহীত
পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী পেরুকেটাস তিমি। ছবি : সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর খেতাব ছিল নীল তিমির। তবে সে রেকর্ড এবার ভঙ্গ হতে চলেছে। বিজ্ঞানীরা নীল তিমির চেয়ে বড় প্রাণীর সন্ধান পেয়েছেন। খবর আনদোলুর।

আনাদোলুর এক প্রতিবেদেনে বলা হয়েছে, বুধবার (২ আগস্ট) দ্য রয়েল বেলজিয়ান ইনস্টিটিউট অব ন্যাচারাল সায়েন্স (আরবিআইএনএস) পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আবিষ্কারের দাবি করেছেন। এটি দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে আবিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে বড় প্রাণী।

আরও পড়ুন : কুমিরকে বিয়ে করে চুমু খেলেন মেক্সিকোর মেয়র

আরবিআইএনএস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন আবিষ্কার হওয়া এ প্রাণীটির নাম পেরুকেটাস তিমি। প্রাণীটি ৩৯ মিলিয়ন বছর আগে থেকে পেরুর উপকূলে বসবাস করে আসছে। নীল তিমির চেয়ে এটিকে বর্তমানে সবচেয়ে বড় প্রাণী হিসেবে ধারণা করা হচ্ছে।

আরবিআইএনএসের জীবাশ্মবিদ অলিভার লামবার্ট বলেন, নীল তিমির ওজন ১০০ থেকে ১৯০ টন পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে নতুন আবিষ্কৃত এ সামুদ্রিক প্রাণীটির ওজন ৮৫ থেকে ৩৪০ টন পর্যন্ত হতে পারে।

প্রাণীটি নিয়ে ২০০৬ সালে পেরুর ইকা উপত্যকায় গবেষণা শুরু হয়। দীর্ঘ গবেষণার পর এটিকে সবচেয়ে বড় প্রাণী হিসেবে ঘোষণা দিল আরবিআইএনএস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X