কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:১৬ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

কফিনের ভেতরে শ্বাস নিচ্ছিলেন ‘মৃত’ নারী!

কফিন। ছবি : সংগৃহীত
কফিন। ছবি : সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সী বেলা মনতোয়া নামের এক নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বজনরা যখন সমাধিস্থ করার আগে তার কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ তারা দেখতে পান যে ওই নারী শ্বাস নিচ্ছেন। এমনকি কফিন খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হাঁপাচ্ছিলেন তিনি। খবর বিবিসি।

এমনই অবাক করা কাণ্ড ঘটেছে দক্ষিণ আফ্রিকার দেশ ইকুয়েডরে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ জুন) বেলা মনতোয়া নামের ওই নারীর অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। মৃতের কাপড় পরিবর্তন করার সময় স্বজনরা লক্ষ করেন যে তিনি শ্বাস নিচ্ছেন। যদিও চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেছিলেন।

ইকুয়েডরের ৭৬ বছর বয়সী ওই নারীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ওই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়েছিল বেলা মনতোয়ার। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এ কারণে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মনতোয়ার ছেলে গিলবার রডলফ বালবার স্থানীয় গণমাধ্যমকে জানান, তার মাকে সকালে ভর্তি করা হয় হাসপাতালে। দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর মনতোয়াকে কফিনে রাখা হয় বেশ কয়েক ঘণ্টার জন্য। এখন শুধু মায়ের জন্য প্রার্থনা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X