কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

আল আজহারে পড়তে সাইকেলে ৬ দেশ পাড়ি দিলেন যুবক

সাাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যুবক। ছবি : সংগৃহীত
সাাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যুবক। ছবি : সংগৃহীত

মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়েছেন আফ্রিকার দেশ গিনির এক যুবক। এ সময় তাকে মরুভমির তপ্ত গরমসহ নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এ যাত্রায় ওই যুবককে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এ সময় তিনি ছয়টি দেশ অতিক্রম করেছেন। এ পথ অতিক্রম করতে তার চার মাস সময় লেগেছে।

দীর্ঘ পথ পাড়ি দেওয়া ওই যুবকের নাম মামাদু সাফায়উ ব্যারি (২৫)। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি স্বপ্নের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় তাকে পূর্ণ স্কলারশিপও দিয়েছে। যদিও তার এ পথ মোটেও সহজ ছিল না। যাত্রাপথে তিনি বিভিন্ন দেশে তিনবার আটক হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মিশর পৌঁছাতে সক্ষম হন। চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করেন ব্যারি। তিনি বিবিসিকে জানান, পড়াশুনার ব্যয়ভার বহনের সক্ষমতা না থাকলেও কেবল নিজের সাইকেলে প্রবল আগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন। তিনি গিনি থেকে মিসরে যাত্রাপথে রাজনৈতিক অস্থিরতা, অভ্যুত্থান এবং সহিংসতায় বিপর্যস্ত কয়েকটি দেশ পাড়ি দিয়েছেন। তার পাড়ি দেওয়া দেশগুলো হলো মালি, বুরকিনা ফাসো, নাইজার, টোগো, বেনিন এবং সাদ।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছে ব্যারি বলেন, বর্তমানে এসব দেশ ভ্রমণ করা খুব কঠিন। কেননা এসব দেশে রাজনৈতিক কারণে নিরাপত্তা অনিশ্চিত। মালি এবং বুরকিনা ফাসোতে লোকেরা আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন আমি খারাপ মানুষ। সর্বত্রই আমি সামরিক বাহিনীকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় দেখেছি।

তিনি জানান, এ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তাকে তিনবার আটকের মুখোমুখি হতে হয়েছে। এরমধ্যে বুরকিনা ফাসোতে দুবার ও টোগোতে একবার আটক হয়েছেন তিনি। যাত্রাপথে সাদে পৌঁছালে তিনি এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন। পরে ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করলে গিনিতে শিক্ষার্থীদের সাহায্যের ঢেউ শুরু হয়।

বিবিসি জানিয়েছে, ব্যারির এ দুর্দশার কথা জেনে সাদের লোকেরা তার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন। শেষপর্যন্ত অর্থ জোগাড় হওয়ায় তিনি সাদ থেকে বিমানে মিসর পৌঁছান।

খালিজ টাইমস জানিয়েছে, চার মাসের এ প্রতিকূল পথ পাড়ি দিয়ে গত ৫ সেপ্টেম্বর ব্যারি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। সেখানে তিনি ইসলামিক স্টাডিজে ভর্তি ও বিভাগের ডিন ড. নাহলা এলসেইডির পক্ষ থেকে স্কলারশিপ পান। এমনকি বিশ্ববিদ্যলয়ের ফেসবুক পেজে তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

ইসলামিক স্টাডিজে বিভাগের ডিন ড. নাহলা জানান, ‘আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের সকল দেশ থেকে শিক্ষার্থীদের এখানে অধ্যয়নের সুযোগ দেয়। তানা শিক্ষার্থীদের যত্ন নেয় এবং অনুদান দিয়ে থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X