কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পা বেঁধে খালে ফেলা কিশোরী ফিরে এলো, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক কিশোরীকে হাত-পা বেঁধে ছুড়ে ফেলা হয় খালে। আর সে অভিযোগে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয় ওই কিশেরারীর বাবাকে। পরে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। তখন সবাই ধরে নিয়েছিলে, পানিতে ডুবে হতভাগ্য কিশোরীর হয়তো সলিল সমাধি হয়েছে।

কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুই মাস পরে হঠাৎ করেই ফিরলেন সেই ১৭ বছর বয়সী কিশোরী। শুধু বেঁচেই ফেরেননি, তিনি সরাসরি পুলিশের কাছে গিয়ে দাবি করেন—-অভিযুক্ত বাবা নির্দোষ, বরং আসল দোষী তার মা।

বাবাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আর্জিও জানান তিনি। জানা যায়, ৩ অক্টোবর মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ হওয়ায় সুরজিৎ সিংহ নামের এক ব্যক্তি রাজস্থানের একটি খালে তার মেয়েকে হাত বেঁধে ফেলে দেন।

এমন অভিযোগের পর, পুরো ঘটনার ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। কিশোরীর দেহ বা কোনো খোঁজ না মেলায় পুলিশ সুরজিৎকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে আছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন আলোচিত সেই কিশোরী।

যেখানে তিনি দাবি করেন, তার মা-ই বাবাকে প্ররোচনা দিয়েছিলেন এমন কাজ করতে। এর জেরেই বাবা তাকে খালে ফেলে দেন। খাল থেকে কীভাবে সে ফিরে এলো বা গত দুই মাস কোথায় ছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও কিশোরীর দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর এলাকার।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুরোনো ভিডিওটির সত্যতা যাচাই করবে এবং কিশোরীর জবানবন্দি রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X