কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিরিয়ানি খেতে’ আত্মহত্যার হুমকি!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিরিয়ানির প্রতি আকর্ষণ নেই এমন মানুষ হয়তো খুব কমই মিলবে। বিরিয়ানির মতো লোভনীয় খাবারে অনেকের জিহবায় জল আসাও অস্বাভাবিক নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিরিয়ানি না খাওয়ালে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার একটি সেতুতে উঠে সেখান থেকে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। তার দাবি, তাকে বিরিয়ানি খাওয়ালে ও চাকরির ব্যবস্থা করলে তিনি এ পথ থেকে ফিরে আসবেন। এখানেই শেষ নয়, তিনি এ আবদার করেছেন খোদ পুলিশের কাছে।

জানা গেছে, পুলিশও তার ‍হুমকিতে সদয় হয়েছে। তাকে চাকরির ব্যবস্থা ও বিরিয়ানি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। এরপর তিনি সেখান থেকে ফিরে এসেছেন। তবে তাকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়েছে কিনা তা জানা যায়নি।

কারায়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অদ্ভুত এ ঘটনাটি সোমবারের। ওই সময়ে মেয়েকে নিয়ে সেতু পাড়ি দিচ্ছিলেন তিনি। তবে মোবাইল পড়ে গেছে বলে সেতুতে নেমে যান। এরপর সেতুর একপাশে দাঁড়িয়ে এ হুমকি দেন তিনি।

বিষয়টি দেখার পর পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ খবর পেয়ে এলে তিনি পুলিশকেও হুমকি দেন। পরে বুঝিয়ে তাকে ফিরিয়ে আনে পুলিশ। এজন্য সেতুতে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি ওই ব্যক্তির ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তার স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে। সব মিলিয়ে আর্থিক দুরবস্থায় পড়েছেন তিনি। এজন্য তার ভালো চাকরির দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X