কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

একনায়কদের বিচিত্র সব নেশা (প্রথম পর্ব)

একনায়ক যেসব শাসকের নাম সবাই জানে
একনায়ক যেসব শাসকের নাম সবাই জানে

দাপটের সঙ্গে তারা নিজেদের দেশ শাসন করেছেন। এদের কেউ রাশভারী শাসক। কেউবা ছিলেন একনায়ক। আবার কারও দোর্দণ্ড প্রতাপে কাঁপত সবাই। সেই শাসকদের ‘নেশা’র কথা কি কখনো শুনেছেন? কোনো একটা জিনিসের প্রতি তাদের ‘বিশেষ ভালোবাসা’র কথা জানলে হয়তো অবাক হবেন।

কেউ আইসক্রিম খেতে ভালোবাসতেন। কেউ আবার নিজেকে এতটা ভালোবাসতেন যে, নিজেই নিজের মূর্তি তৈরি করেছেন। কেউ আবার কোনো এক নারীর প্রেমে ‘পাগল’ ছিলেন। কারও আবার ‘সুইস চিজ’ ভীষণ প্রিয় ছিল। বিশ্বের সেই সব বড় বড় শাসকের সেসব পছন্দ তুলে ধরা হলো আজ—

কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো

কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো

প্রথমেই বলা যাক কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর কথা। দুগ্ধজাত খাবার এবং আইসক্রিম ভীষণ প্রিয় ছিল তার। চকোলেট মিল্কশেকে গলা ভেজানো ছিল তার নেশা।

ফিদেল কাস্ত্রোশোনা যায়, কাস্ত্রোকে খুন করতে নাকি চকোলেট মিল্কশেকে বিষ মেশানোর ছক একেছিল সিআইএ। কিউবার আবহাওয়া গরু পালনের উপযোগী নয়। দুগ্ধজাত খাবার পছন্দ করতেন বলে কানাডা থেকে গরু আমদানি করতেন তিনি। শুধু তা-ই নয়, কিউবায় গরু প্রজননের চেষ্টাও করেছিলেন কাস্ত্রো। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।

লিবিয়ার একনায়ক মুয়াম্মার গদ্দাফি

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গদ্দাফি

আফ্রিকার সুন্দরী মহিলাদের অন্য চোখে দেখতেন লিবিয়ার একনায়ক মুয়াম্মার গদ্দাফি। এক নারীর প্রেমে ‘পাগল’ ছিলেন তিনি। সেই মহিলা ছিলেন আমেরিকার কূটনীতিক কন্ডোলিজা রাইস।

মুয়াম্মার গদ্দাফি

কন্ডোলিজাকে ‘ডার্লিং ব্ল্যাক আফ্রিকান উওম্যান’ বলে সম্বোধন করতেন গদ্দাফি। তবে তার ওপর গদ্দাফির এ-হেন ‘ভালোবাসা’-কে ‘অদ্ভুত’ এবং ‘অশোভনীয়’ বলে মন্তব্য করেছিলেন কন্ডোলিজা।

সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্তালিন

সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্তালিন

শোনা যায় বিবস্ত্র পুরুষদের মুণ্ডহীন দেহের ছবির প্রতি ঝোঁক ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিনের। শোনা যায়, সোভিয়েত চলচ্চিত্রও পছন্দ করতেন তিনি।

জার্মানির সাবেক একনায়ক অ্যাডলফ হিটলার

জার্মানির সাবেক একনায়ক অ্যাডলফ হিটলার

জার্মানির সাবেক একনায়ক অ্যাডল্ফ হিটলারের কঠোর শাসনের কথা সর্বজনবিদিত। ব্যক্তিজীবনে একাধিক জিনিসের প্রতি তার আসক্তি ছিল। যেমন : তিনি ডিজনির ছবি দেখতে ভালোবাসতেন। জার্মানির লেখক কার্ল মে’র উপন্যাস তার প্রিয় ছিল।

রোমানিয়ার একনায়ক নিকোলা সিউসেস্কু

রোমানিয়ার একনায়ক নিকোলা সিউসেস্কু

এবার বলা যাক রোমানিয়ার একনায়ক নিকোলা সিউসেস্কুর নেশার কথা। তবে এটা ঠিক তার নেশা ছিল না। তার পোশাকে বিষ মিশিয়ে তাকে প্রাণে মেরে ফেলতে পারেন শত্রুরা—সবসময় এই আশঙ্কায় ভুগতেন তিনি। তাই সেই সময় একবার তিনি যে স্যুট পরতেন, তা নষ্ট করে ফেলা হতো। শোনা যায়, তার স্যুটগুলো তালাবন্ধ করে একটি জায়গায় রাখা হতো।

উগান্ডার প্রাক্তন প্রেসিডেন্ট ইদি আমিন

উগান্ডার প্রাক্তন প্রেসিডেন্ট ইদি আমিন

স্কটল্যান্ডকে নিয়ে বিশেষ ভালোবাসা ছিল উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিনের। তার কয়েকজন স্কটিশ কমান্ডিং অফিসার ছিলেন। তাদের কাছ থেকেই স্কটল্যান্ড সম্পর্কে নানা কথা জেনেছিলেন তিনি। স্কটিশ নৃত্য এবং হুইস্কি ভালোবাসা ছিল ইদি আমিনের।

(দ্বিতীয় পর্ব দেখুন)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X