কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ন্যাসী হতে ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি

আয়োজন করে সম্পদ বিলিয়ে দেওয়া দম্পতি। ছবি : সংগৃহীত
আয়োজন করে সম্পদ বিলিয়ে দেওয়া দম্পতি। ছবি : সংগৃহীত

রাজকীয় জীবন ছেড়ে সিদ্ধান্ত নিয়েছেন সন্ন্যাসী জীবনের। এ জন্য বিলিয়েছেন নিজেদের তিলে তিলে গড়া নিজেদের ২০০ কোটির সম্পত্তি। বিচিত্র এমন ঘটনার তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের এক ব্যবসায়ী ও তার স্ত্রী মিলে সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য নিজেদের যাবতীয় সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তারা।

সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ন্যাস জীবন বেছে নেওয়া ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভাণ্ডারি। নির্মাণকাজের ব্যবসা করা ওই ব্যবসায়ী গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা। গত ফেব্রুয়ারিতে ধর্মীয় এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ২০০ কোটির সম্পদ বিলিয়ে দেন তিনি। আগামী ২২ এপ্রিল শপথ নেওয়ার পর তাদের সন্ন্যাস জীবন শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি দানের জন্য এক শোভাযাত্রার আয়োজন করেন এ দম্পতি। রাজকীয় সাজে সেজে ট্রাকে করে চার কিলোমিটার পাড়ি দেন তারা। এ সময় নগদ অর্থের পাশাপাশি তারা বাড়ির এসি থেকে শুরু করে নিজেদের স্মার্টফোনও বিলিয়ে দেন তারা।

প্রশ্ন উঠেছে, সব সম্পত্তি দান করে কীভাবে কাটবে বাকি জীবন? জানা গেছে, সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে ফেলতে হবে। কোনো সম্পত্তি রাখতে পারবেন না তারা। পাথেয় বলতে তাদের থাকবে কেবল সাদা রঙের দুটি পোশাক আর সঙ্গে নেবেন ভিক্ষার পাত্র ‍ও একটি ঝাড়ু। জৈন ধর্মের অনুসারী সন্ন্যাসীরা কোথায় বসতে গেলে ঝাড়ু ‍দিয়ে আবর্জনা সরিয়ে নেন। ফলে তাদেরও একই পন্থা মেনে চলতে হবে। শপথ নেওয়ার পর তারা খালি পায়ে গোটা ভারত ঘুরবেন। আর ভিক্ষার অর্থেই চলতে তাদের জীবন।

এর আগে ভবেশ দম্পতির ১৯ বছরের মেয়ে ও ১৬ বছরের ছেলে সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন। সন্তানদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে এক হীরা ব্যবসায়ী ধনকুবের দম্পতি সব সম্পদ দান করে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X