কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করল পুলিশ

নিহত বিমানবাহিনীর কর্মকর্তা রজার ফোর্টসন। ছবি : সংগৃহীত
নিহত বিমানবাহিনীর কর্মকর্তা রজার ফোর্টসন। ছবি : সংগৃহীত

ঘরে ঢুকে বিমানবাহিনীর এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। গত সপ্তাহে পুলিশ তাকে হত্যা করে। এরপর ক্রমাগত চাপের মুখে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের গুলিতে বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিজ বাড়িতে পুলিশ তাকে গুলি করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা ক্যামেরার ছবি জনসম্মক্ষে প্রকাশ করা হয়েছে।

নিহত ওই বিমানবাহিনীর কর্মকর্তার নাম রজার ফোর্টসন। তিনি সিনিয়র এয়ারম্যান হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীর বরাতে নিহতের এক আইনজীবীর অভিযোগ, পুলিশ ভুল বাসায় ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও এ অভিযোগ নাকচ করেছে পুলিশ। তারা জানিয়েছে, অস্ত্র হাতে দেখে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুড়েছে।

পুলিশ কর্মকর্তাকে গুলি করার ভিডিও প্রকাশ করেছেন ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন। এতে দেখা গেছে, সংশ্লিষ্ট পুলিস সদস্য ফোর্টসনের দরজায় কড়া নাড়েন। এ সময় তিনি বলেন শেরিফের দপ্তর থেকে এসেছি। পরে দরজা খুললে তাকে বন্দুক হাতে দেখা যায়। এ সময় পুলিশ সদস্য কয়েকটি গুলি ছোড়েন ও তাকে আত্মসমর্পণ করতে বলেন। তখন পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর থেকে ওই পুলিশ সদস্য ছুটিতে রয়েছেন। তার নাম প্রকাশ করা হয়নি।

ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন জানান, এ ঘটনায় ফ্লোরিডা পুলিশ বিভাগ ও অ্যাটর্নির দপ্তর তদন্ত করছে। তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক আচরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এডেন জানান, তদন্তে সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X