কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:২৪ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বে ভয়ংকর সব প্রাণীর চামড়া দিয়ে যা বানানো হয় দেখুন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সাপ, কুমির, হরিণ, বাঘ এমনকি হাতির একটু চামড়ার দাম লাখ লাখ টাকা। এসব প্রাণীর চামড়া দিয়ে তৈরি হয়, বিলাসবহুল জামা, জুতা, ব্যাগ এমনকি বেল্টের মতো পণ্য। কিন্তু নিষিদ্ধ এসব চামড়া কোথায় বিক্রি হয় আর কারা এর ক্রেতা?

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় হাতির চামড়া। যার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। মজবুত ও টেকসই এই চামড়া দিয়ে তৈরি করা হয় দামি দামি সব পণ্য। আইন অনুযায়ী যদিও সারা বিশ্বে হাতি শিকার ও এর চামড়া বিক্রি পুরোপুরি নিষিদ্ধ, তবুও চীনের কালোবাজারে অবৈধভাবে হাতির চামড়ার ব্যবসা হয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের চোরা শিকারিরা অবৈধভাবে হাতি শিকার করে থাকে।

সাধু পানির কুমির বা এলিগেটরের চামড়ার দামও আকাশচুম্বী। প্রতি বর্গফুট কুমিরের চামড়ার দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি। অভিজাত নানা ডিজাইনের ব্যাগ ও জুতা বানাতে এই চামড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কুমিরের চামড়ার আসল বিশেষত্ব হলো এই চামড়ার সাজান গোছানো প্যাটার্ন। এই চামড়া দিয়ে তাই খুব সহজেই নজর কাড়া ডিজাইনের সব পন্য তৈরি করা যায়। ২০১৭ সালে হংকং এর একটি নিলামে এলিগেটরের চামড়া দিয়ে তৈরি একটি ডায়মন্ডযুক্ত হ্যান্ডব্যাগ বিক্রি হয়েছিল প্রায় ৩৮ কোটি টাকায়।

সমুদ্রের ভয়ংকর মাছ হাঙরের চামড়াও অনেক মূল্যবান। অস্ট্রেলিয়াতে হাঙরের চামড়া দিয়ে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। গভীর সমুদ্রের ভয়ানক এই মাছের প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয় সর্বোচ্চ ১১ লাখ টাকায়। অন্য যেকোনো প্রাণীর চামড়ার তুলনায় হাঙর মাছের চামড়া খুবই নরম ও টেকসই হয়ে থাকে। বিশেষ করে হাঙরের চামড়া দিয়ে ঘড়ি ও ব্যাগ তৈরি করা হয়।

সামুদ্রিক স্টিংরে মাছের চামড়াও বেশ মূল্যবান। বাংলাদেশে এই মাছটিকে শাপলাপাতা মাছ নামেই চেনেন অনেকেই। এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকার সমুদ্র উপকূলে এই মাছ পাওয়া যায়। স্টিংরে মাছের চামড়া দূর থেকে দেখলে মনে হয় এর উপরিভাগে ছোট ছোট হীরার টুকরো বসানো আছে। তাছাড়া সূর্যের আলো পড়লে হীরের মতো জ্বলজ্বল করে। আন্তর্জাতিক বাজারে মাছটির প্রতি বর্গফুট চামড়া বিক্রি হয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। স্টিংরের চামড়া দিয়ে তৈরি ঘড়ি, মানিব্যাগ, বেল্ট ও ব্যাগের দামও আকাশচুম্বী।

মূল্যবান প্রাণীর চামড়ার তালিকার একবারে শেষে রয়েছে সাপের চামড়া। বিভিন্ন প্রজাতির সাপের চামড়ার দাম ভিন্নভিন্ন হয়ে থাকে। তবে অজগরের চামড়াই বিক্রি হয় সবচেয়ে বেশি দামে। বিশ্বের অনেক নামিদামি ফ্যাশন ব্র্যান্ড সাপের চামড়া দিয়ে দামী আকর্ষণীয় সব পণ্য তৈরি করে থাকে। হ্যান্ডব্যাগ, বেল্ট, ঘড়ি, জুতোসহ অত্যন্ত ব্যয়বহুল জিনিসপত্র তৈরি করা হয় সাপের চামড়া দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X