কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অজগরের পেটে মিলল নিখোঁজ নারীর দেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন এক নারী। দীর্ঘ সময় পর তার সন্ধান মিলেছে। তবে তা যেনতন কোনো জায়গায় নয়, ওই নারীর খোঁজ মিলেছে আস্ত এক অজগরের পেটের ভেতরে। রোববার (০৯ জুন) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অজগরের পেট থেকে নারীর দেহ উদ্ধারের ঘটনায় হুলুস্থুল পড়ে গেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। আর ঘটনাটি ঘটেছে মধ্য ইন্দোনেশিয়ায়। শনিবার স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাংয়ে এমন ঘটনা ঘটেছে। ১৬ ফুটের একটি অজগরের পেট থেকে ওই নারীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই নারীর নাম ফরিদা।

কালেম্পাং গ্রামের প্রধান সুয়ার্দি রোসি এএফপিকে জানান, ফরিদা বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। রাতে বাসায় না ফেরায় তার খোঁজ শুরু করা হয়। এমনকি শুক্রবার সারাদিনেও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়।

তিনি জানান, শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে ফরিদার কিছু জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন স্থানীয়দের সন্দেহ হয়। এরপর জঙ্গলে ঢুকতেই তারা বিরাট অজগর দেখতে পান। এ সময় এটির নড়াচড়ার মতো অবস্থাও ছিল না। এতে গ্রামবাসীর সন্দেহ আরও দৃঢ় হয়।

সুয়ার্দি জানান, সুলায়েসিতে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ফলে গ্রামবাসীরা অজগরের পেট কেটে ফেলার সিদ্ধান্ত নেন। আর পেট কাটতেই সেখানে ফরিদার দেহের সন্ধান মেলে।

বন অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে সাম্প্রতিক অতীতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর প্রদেশের তিনানগিয়ো জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধার করা জয়। এ ছাড়া ২০১৮ সালে দক্ষিণপূর্ব সুলায়েসির মুনা শহরে অজগরের পেট থেকে এক নারীর দেহ উদ্ধার করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X