কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে ছবির উৎস যাচাইয়ে আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ। প্রতীকী ছবি
হোয়াটসঅ্যাপ। প্রতীকী ছবি

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বার্তা, ছবি আদান প্রদানের পরিমাণ। যার মাধ্যমে ছড়িয়ে যায় গুজব বা আতঙ্ক। গুজব বা আতঙ্ক রোধেই হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার।

ইন্ডিয়া টুডে প্রতিবেদনে তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ছবি উৎস মুহূর্তেই যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চালু থাকা অবস্থাতেই গুগলে সার্চের মাধ্যমে ছবির উৎস খুঁজে বের করতে পারবেন। যার মাধ্যমে ছবিটি আগে কখনো অনলাইনে প্রকাশ হয়েছে কি না, তা সহজে জানা যাবে।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ছবির উৎস জানতে পারবেন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অন্যদের পাঠানো ছবির উৎস যাচাইয়ের জন্য প্রথমে চ্যাট বক্সে থাকা নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ৩টি ডট মেন্যু অপশনে ট্যাপ করতে হবে। এরপর সার্চ অন ওয়েব অপশন নির্বাচন করলেই একটি রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হবে। সেখানেই ছবির উৎস বা ছবিটি এর আগে কবে ও কোনো ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়েছে, তা জানা যাবে। শুধু তা-ই নয়, ছবিটি সম্পাদনা করা হয়েছে কি না, তা-ও জানা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি চালু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X