কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ
মাইক্রোসফট কর্মকর্তার দাবি

২০৩০ সালের মধ্যেই কম্পিউটার দেখবে, শুনবে ও কথা বলবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০৩০ সাল নাগাদ আপনার কম্পিউটারের সঙ্গে আপনি কেবল টাইপ করে নয়, কথা বলেই কাজ সম্পন্ন করবেন—এমনই ভবিষ্যদ্বাণী করলেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। তার ভাষায়, কম্পিউটার তখন নিজেই শুনবে, দেখবে এবং ব্যবহারকারীর সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলবে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম (ওএস) নিরাপত্তাসংক্রান্ত করপোরেট সহসভাপতি ডেভিড ওয়েস্টন বলেছেন, ‘আমার ধারণা, ভবিষ্যতে আমরা কম্পিউটারের দিকে কম তাকিয়ে থাকব, বরং তার সঙ্গে বেশি কথা বলব। আমি সত্যিই বিশ্বাস করি, উইন্ডোজ ও মাইক্রোসফটের অন্যান্য সিস্টেম ভবিষ্যতে মানুষের সঙ্গে অনেক বেশি স্বাভাবিকভাবে সংযোগ গড়বে।’

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতির ফলে আগামী দিনের উইন্ডোজ হয়ে উঠবে আরও স্মার্ট। সেটা শুধু নির্দেশ পালনে সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীর কথা বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।

ডেভিড আরও বলেন, ‘আজকের জেনারেশন যেমন এমএস-ডস ব্যবহারের কল্পনাও করতে পারে না, তেমনি ভবিষ্যতের মানুষদের কাছে কি-বোর্ড আর মাউস ব্যবহারও একসময় অবিশ্বাস্য ঠেকবে।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, তবে নিরাপত্তা নিয়ে সতর্কতা

তার এই মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের অনেকের কাছেই অমূলক মনে হয়নি। উইন্ডোজ ইতোমধ্যেই কোপাইলট এআই, রিয়েল টাইম প্রোডাক্টিভিটি টুলসের মতো নানা ফিচার চালু করেছে, যেখানে কম্পিউটার শুধু সাড়া দিচ্ছে না, বরং কারণ বোঝার পাশাপাশি শিখতেও পারছে।

তবে ডেভিড ওয়েস্টন সতর্ক করে বলেছেন, ‘যত বেশি প্রযুক্তি উন্নত হবে, তত বেশি নিরাপত্তার ঝুঁকিও বাড়বে। তাই সেই ক্ষেত্রেও আমাদের প্রস্তুত থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X