বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নের উত্তর থাকবে চশমায়!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাকরির ইন্টারভিউ কিংবা অনেকের মাঝে কথা বলতে গিয়ে অনেকেই ইতস্ততবোধ করেন, ঘাবড়ে যান। আত্মবিশ্বাসের অভাবে অনেকে নিজেকে গোপন করে রাখেন। প্রতিনিয়তই যারা এমন সমস্যার সম্মুখীন হন তাদের জন্য অভিনব আবিষ্কার নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

চ্যাটজিপিটিযুক্ত চশমা ‘রিজজিপিটি’ব্যক্তির সামনে প্রশ্নকর্তার প্রশ্ন বুঝে সম্ভাব্য উত্তরের ধরন সাজিয়ে দিবে। যা চশমার স্ক্রিনে ভেসে উঠবে। এতে উত্তরদাতার আত্মবিশ্বাস বেড়ে যাবে।

দলের নেতৃত্ব প্রদানকারী যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিয়ান চিয়াং জানান, কথা বলতে গিয়ে যারা ঘাবড়ে যান এবং যোগাযোগ করতে গিয়ে নানা সমস্যায় পড়েন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই প্রযুক্তি কাজে লাগবে।

ওই চশমা পরে ডেটিং বা চাকরির সাক্ষাৎকারে বিপত্তি ঘটবে কিনা তা এখনো জানা যায়নি। ওই চশমার একটি গ্লাসে যুক্ত করা হয়েছে ক্যামেরা ও মাইক্রোফোন। কথা শুনে তা ট্রানস্ক্রাইব করে চ্যাটজিপিটির কাছে পাঠানো হলে চ্যাটজিপিটি থেকে উত্তর পাওয়া যায়, তবে ওয়াইফাইয়ে যুক্ত থাকতে হবে।

ডিভাইসটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। আপাতত এর বাগ বা ত্রুটি সারানোর চেষ্টা করছে গবেষক দল।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X