কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন আইফোন আসতে পারে ১২ সেপ্টেম্বর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১২ সেপ্টেম্বর অ্যাপল পার্কে তাদের বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ‘ওয়ান্ডারলাস্ট’ শিরোনামের আমন্ত্রণপত্র থেকে অনেকের ধারণা, ওইদিন চলতি বছরের নতুন পণ্যের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে আইফোন ১৫ সিরিজের ঘোষণা আসতে পারে। খবর ডেইলি মেইলের।

অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দেয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে। এটি প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্ট নামে পরিচিত। অ্যাপল জানিয়েছে, এ বছর ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে, নতুন আইফোন সিরিজে ইউএস-সি কেবল যুক্ত করা হতে পারে। নির্ধারিত আইফোন-১৫ ছাড়াও ওয়াচ সিরিজ-৯, ওয়াচ আল্ট্রা-২, অপারেটিং সিস্টেম আইওএস-১৭, ওয়াচওস-১০ ও টিভিওস-১৭ চালুর ঘোষণাও আসতে পারে। নতুন আইফোন-১৫ প্রো ম্যাক্স মডেলের দাম দুই হাজার ১০০ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা বলছেন, ডিভাইসের আপডেট ও নতুন নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে অ্যাপল। অনুষ্ঠানে অ্যাপলের স্মার্ট হাতঘড়ি, অ্যাপল টিভি ও মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস-এর নতুন আপডেটও প্রকাশ করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X