কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

জেনে নিন বাটন কি-বোর্ড যুক্ত আইফোনের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইফোন এমন এক কোম্পানি, যারা মানুষকে প্রথম ডিজিটাল কি-বোর্ডের সঙ্গে পরিচয় ঘটান। সেই শুরু ফুল স্ক্রিন মোবাইলের যুগ। তবে অনেকে সেই আগের বাটন কি-বোর্ডকে মিস করেন; বিশেষ করে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের ভক্ত ছিলেন অনেকে। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এক অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি। খবর দ্য ওয়ালের।

নতুন কোম্পানি ক্লিক্স টেকনোলজির প্রথম পণ্য হিসেবে বাজারে আসছে ক্লিক্স কি-বোর্ড। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে। এ কি-বোর্ডটি র‍্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে আইফোন প্রবেশ করিয়েই টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, তার মানে অন্ধকারেও টাইপ করা যাবে। এটির জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না।

ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার—ইউটিউবে মিস্টার মোবাইল নামে পরিচিত—এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’

ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।

প্রাথমিকভাবে ক্লিক্স কি-বোর্ড উজ্জ্বল হলুদ ও হালকা ধূসর রঙে পাওয়া যাবে। ভবিষ্যতে অন্য আরও রং পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আলাদা কি-বোর্ড লাগানোর কারণে ফোনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তা পকেটে না-ও আঁটতে পারে। আকারে বড় হওয়ায় তা হাতে নিয়ে টাইপ করাটা কঠিন হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে এ ধরনের কি-বোর্ডের বেশ কিছু সুবিধা অবশ্যই আছে। ডিজিটাল কি-বোর্ডের তুলনায় এতে দ্রুত ও সঠিকভাবে টাইপ করা যায়। এ ছাড়া বাটন কি-বোর্ডে হোম স্ক্রিন ও সার্চবারের জন্য সহজে শর্টকাট ব্যবহার করা যায়। আরও একটি সুবিধা হলো, স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকলে টাইপিংয়ের সময় পুরো স্ক্রিনই ব্যবহার করা যায়।

ক্লিক্স কি-বোর্ড এখন থেকেই অর্ডার করা যাবে এবং আইফোন ১৪ মডেলের জন্য ১ ফেব্রুয়ারি থেকেই তা সরবরাহ শুরু হবে। আইফোন ১৫-এর জন্য আগামী বসন্ত থেকে ক্লিক কি-বোর্ড সরবরাহ করা হবে। কি-বোর্ডটি অ্যাপের সাহায্যে চলে। এ অ্যাপ শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পরে এ কি-বোর্ডে আরও ফাংশন যুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X