কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মহাকাশে একের পর এক অভিযান ও নতুন নতুন আবিষ্কারের প্রতিযোগিতায় লিপ্ত পৃথিবীর শক্তিশালী দেশগুলো। রাশিয়াও সেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকতে চাইছে না। সোভিয়েত আমলে সর্বশেষ চন্দ্রাভিযানের পর গত বছর আবারও চাঁদে মহাকাশযান পাঠায় মস্কো। তবে ব্যর্থ হয় সেই অভিযান।

লুনা-২৫ চন্দ্রাভিযান নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ছিল রাশিয়া। কিন্তু রাশিয়াকে হতাশ করে মহাকাশযানটি চাঁদে বিধ্বস্ত হয়। এরপর প্রায় এক বছর কোনো আলোচনা না হলেও এবার লুনা-২৬ এবং লুনা-২৭ মিশন নিয়ে কথা বলেছে দেশটি।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের (আরএএস) মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের (আইকেআই) বৈজ্ঞানিক পরিচালক শিক্ষাবিদ লেভ জেলেনি জানিয়েছেন, লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্যে বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ করেছে পুতিনের দেশ। তাই খুব দ্রুতই হতে পারে পরবর্তী অভিযান।

রাশিয়ার চন্দ্র কর্মসূচির প্রথম পর্যায়ের বৈজ্ঞানিক পরিচালক হিসেবেও দায়িত্বপালনকারী লেভ জেলেনি বলেছেন, লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্যে বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জেলেনির মতে, রসকসমস দুটি কক্ষপথ নির্মাণের ধারণাকে সমর্থন করলেও অপর্যাপ্ত তহবিলের কারণে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। লুনা-২৬ অরবিটারের উদ্দেশ্য হলো প্রাকৃতিক চন্দ্র সম্পদের সন্ধান এবং পরিমাপ করা যা ভবিষ্যতে ল্যান্ডিং মিশন দ্বারা শোষণ করা যেতে পারে। খুব দ্রুতই হতে পারে এই অভিযান।

আর চাঁদের উত্তর মেরুতে বা তার দূরের দিকে একটি মহাকাশ ফ্লাইটে ২০২৮ সালের দিকে লুনা-২৭ মিশন চালানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X